Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পায়ে ব্যথা বলে ছুটি নিয়ে হাঁটলেন ১৬ হাজার পা! ধরা পড়তেই চাকরি হারালেন কর্মী, ন্যায় দিল আদালত

একমাসের ছুটি কাটিয়ে চেন অফিস ফেরেন। কিন্তু আধা দিন কাজ করার পরই আবার ছুটি চেয়ে আবেদন করেন যুবক। জানান, তাঁর ডান পায়ে ব্যথা এবং চিকিৎসক তাঁকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

পায়ে ব্যথা বলে ছুটি নিয়ে হাঁটলেন ১৬ হাজার পা! ধরা পড়তেই চাকরি হারালেন কর্মী, ন্যায় দিল আদালত

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 November 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ বলে অফিস থেকে 'সিক লিভ' নিয়েছিলেন কর্মী। কিন্তু পরে শীর্ষ কর্তারা তাঁর ফোনের অ্যাপের মাধ্যমে জানতে পারলেন ওইদিনেই ১৬ হাজার পা হেঁটেছেন ওই যুবক। তবে কি মিথ্যে বলে ছুটি! এই অভিযোগে কর্মীকে বরখাস্ত করে চিনের সংস্থা। তারপরই আদালতের দ্বারস্থ হন চাকরিহারা যুবক (Chinese worker fired)। অবশেষে দীর্ঘ লড়াই শেষে ন্যায় বিচার পান তিনি।

জানা গেছে, ঘটনাটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের। চেন নামের ওই যুবক পিঠে ব্যথার কথা জানিয়ে অফিসে ছুটির আবেদন করেছিলেন (sick leave controversy)। অফিস তা মঞ্জুরও করে দেয়।  একমাসের ছুটি কাটিয়ে চেন অফিস ফেরেন। কিন্তু আধা দিন কাজ করার পরই আবার ছুটি চেয়ে আবেদন করেন যুবক। জানান, তাঁর ডান পায়ে ব্যথা এবং চিকিৎসক তাঁকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরে তাঁর পায়ে ‘হিল স্পার’ ধরা পড়ে, তাই তিনি ছুটি আরও কয়েকদিন বাড়ান।

এই সময় কোম্পানি চেনকে অফিসে এসে চিকিৎসার কাগজপত্র জমা দিতে বলে। কিন্তু অফিসে পৌঁছে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কয়েকদিন পর কোম্পানি অভিযোগ করে,  চেন নাকি অসুস্থতার অজুহাতে কাজ ফাঁকি দিচ্ছেন। এরপর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

চাকরি হারিয়ে চেন শ্রম আদালতে অভিযোগ জানান। তিনি বলেন, তাঁর ছুটি সম্পূর্ণ বৈধ এবং সব চিকিৎসা নথি জমা দিয়েছেন। তদন্তে দেখা যায়, তাঁর দাবি সত্যি। শ্রম আদালত কোম্পানিকে ১ লক্ষ ১৮ হাজার ৭৭৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪.৮ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

এদিকে কোম্পানিও হাল ছাড়েনি। তারা আদালতে যায় এবং প্রমাণ হিসেবে দেখায়, চেন অসুস্থ বলে ছুটি নেওয়ার দিনই প্রায় ১৬ হাজার পা হেঁটেছেন। এছাড়াও অফিসের সিসি ক্যামেরাতেও তাঁকে দৌড়াতে দেখা গেছে।

চেনের দাবি, এই প্রমাণগুলো ভুল ব্যাখ্যা করা হয়েছে। হাঁটা মানেই যে তিনি সুস্থ, তা নয়। চিকিৎসার নথি ও স্ক্যান রিপোর্টই তাঁর আসল প্রমাণ।

শেষ পর্যন্ত আদালত চেনের পক্ষেই রায় দেয়। বিচারক জানান, কোম্পানি অন্যায়ভাবে তাঁকে বরখাস্ত করেছে। তাই ক্ষতিপূরণ দিতে হবে এবং মামলার খরচও বহন করতে হবে।


```