Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

যুদ্ধবিরতির সিদ্ধান্তে ট্রাম্পের পাশে ইজরায়েল! তবে লেবানন নিয়ে পাক-মন্তব্যে ভিন্ন সুর নেতানিয়াহুর

ট্রাম্পের ঘোষণার পর ইরান জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে রাজি। কিন্তু সতর্ক করে দিয়েছে, দু’সপ্তাহের সংঘর্ষবিরতি মানেই যুদ্ধ শেষ নয়। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই সাফ জানিয়েছেন, আমেরিকা বা ইজরায়েল একটিও ভুল করলে ইরান পাল্টা আঘাত হানবে।

যুদ্ধবিরতির সিদ্ধান্তে ট্রাম্পের পাশে ইজরায়েল! তবে লেবানন নিয়ে পাক-মন্তব্যে ভিন্ন সুর নেতানিয়াহুর

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 April 2026 11:36

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা (Iran US ceasefire)। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই বিরতি ঘোষণা করার পরই নতুন জটিলতা তৈরি হয়েছে। কারণ, যুদ্ধবিরতি মানলেও ইজরায়েল (israel) স্পষ্টভাবে জানিয়েছে, এই সিদ্ধান্ত লেবাননের (Lebanon) ক্ষেত্রে কোনওভাবেই প্রযোজ্য নয়। অর্থাৎ ইরান নিয়ে সাময়িক শান্তি, কিন্তু লেবানন সীমান্তে যুদ্ধ থামছে না, এমনটাই হুঁশিয়ারি নেতানিয়াহুর।

ইজরায়েলের বার্তা: ইরানকে দমন করতেই মার্কিন প্রচেষ্টার পাশে

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দফতর থেকে প্রথমে জানানো হয় যে ট্রাম্পের সিদ্ধান্তকে তারা সমর্থন করছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা যে ভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে নিয়ন্ত্রণে রাখতে চাইছে- সেই প্রচেষ্টার সঙ্গে ইজরায়েলও একমত।

ইজরায়েল আরও দাবি করেছে যে আমেরিকার সঙ্গে তাদের আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দুই পক্ষেরই লক্ষ্য স্থির- ইরানের ভবিষ্যৎ হুমকি কমানো। কিন্তু একই সঙ্গে এও জানিয়েছে, দু’সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননের কোনও জায়গা নেই। সেখানে সামরিক অভিযান চলবে।

পাকিস্তানের মধ্যস্থতা ঘিরে ধোঁয়াশা

এই যুদ্ধবিরতি কার্যকর করতে বড় ভূমিকা নিয়েছে পাকিস্তান (Pakistan), এমনটাই জানিয়েছে আমেরিকা ও ইরান। ঘোষণা হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি আশা করেন যুদ্ধবিরতি লেবানন-সহ সব জায়গায় কার্যকর হবে। এবং ১০ এপ্রিল ইসলামাবাদে ইরান-আমেরিকা বৈঠকের আমন্ত্রণও জানান তিনি।

কিন্তু ইজরায়েলের বক্তব্য তার বিপরীত হওয়ায় পুরো বিষয়টি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে, লেবাননে হামলা বন্ধ হবে কি হবে না, সে নিয়ে স্পষ্টতা নেই।

লেবাননে ভয়াবহ পরিস্থিতি

২ মার্চ থেকে ইজরায়েল-ইরান যুদ্ধের আঁচ এসে পড়ে লেবাননে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধ নিতে ইরানপন্থী হিজবুল্লা ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। পাল্টা আঘাত হানে ইজরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে ১,৫০০-র বেশি মানুষ মারা গিয়েছেন, বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন।

ইরানের সতর্কবার্তা: “যুদ্ধ শেষ হয়নি”

ট্রাম্পের ঘোষণার পর ইরান জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে রাজি। কিন্তু সতর্ক করে দিয়েছে, দু’সপ্তাহের সংঘর্ষবিরতি মানেই যুদ্ধ শেষ নয়। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই সাফ জানিয়েছেন, আমেরিকা বা ইজরায়েল একটিও ভুল করলে ইরান পাল্টা আঘাত হানবে।

এখন প্রশ্ন হল, যুদ্ধবিরতির মধ্যেও যদি ইজরায়েল লেবাননে হামলা চালিয়ে যায়, তবে ইরান কী পদক্ষেপ নেবে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তাই এখনও উত্তপ্ত এবং পরবর্তী দু’সপ্তাহ আন্তর্জাতিক কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


```