ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় সোমবার গভীর রাতে এই সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করেছেন।অন্যান্য দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা পোড়ানো দেশদ্রোহিতা ছিল না। নাগরিকেরা তাদের প্রতিবাদের প্রতীক।হিসাবে জাতীয় পতাকা পোড়াতেন।

শেষ আপডেট: 26 August 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় জাতীয় পতাকা পোড়ানো গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হবে। দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাবাস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় সোমবার গভীর রাতে এই সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করেছেন।অন্যান্য দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা পোড়ানো দেশদ্রোহিতা ছিল না। নাগরিকেরা তাদের প্রতিবাদের প্রতীক।হিসাবে জাতীয় পতাকা পোড়াতেন।
ট্রাম্প বলেছেন, এ সব আর চলবে না। এক বছর জেলে কাটিয়ে এলেই পতাকা পোড়ানো বন্ধ হয়ে যাবে আশা করছি। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সাজা অনেক কঠোর হতে চলেছে। দোষী সাব্যস্ত হওয়া মাত্র আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। ট্রাম্পের সিদ্ধান্তে চটেছে অধিকার সংগঠনগুলি। তাদের বক্তব্য প্রেসিডেন্ট নিজেকে সুরক্ষিত রাখতে নাগরিক অধিকার ছাঁটাই করছেন।
জাতীয় পতাকা পোড়ানোর অধিকার মার্কিন সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় দ্বারা সুরক্ষিত। কিন্তু ট্রাম্পের বক্তব্য এরফলে সমাজে নৈরাজ্য মাথাচাড়া দিচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি এই সংক্রান্ত মামলা সরাসরি দেশের অ্যাটর্নি জেনারেলকে তদারক করার নির্দেশ দিয়েছেন।