Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রেকিং নিউজ: তেহরান সহ ইরানের বহু শহরে বোমা হামলা, বিধ্বস্ত হাসপাতাল, হাজার ছাড়াতে পারে মৃত্যু

আল জাজিরার খবর‌ অনুযায়ী ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাব হল, এখনও পর্যন্ত ৮০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ইজরায়েল ও‌ আমেরিকার আক্রমণে।

ব্রেকিং নিউজ: তেহরান সহ ইরানের বহু শহরে বোমা হামলা, বিধ্বস্ত হাসপাতাল, হাজার ছাড়াতে পারে মৃত্যু

শেষ আপডেট: 23 March 2026 13:47

দ্য ওয়াল ব্যুরো: হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে খুলে না দিলে ইরানকে চরম শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা রবিবার শেষ হয়ে গিয়েছে। সোমবার এই খবর লেখার সময় ইরানের রাজধানীর তেহরান সহ সে দেশের একাধিক শহরে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা চলছে।

বিস্ফোরণের অভিঘাতে মুহূর্তে গুড়িয়ে যাচ্ছে একের পর এক বহুতল।‌ এরমধ্যে একটি হাসপাতালও আছে।‌আছে একটি রেডিও স্টেশন। একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, ইজরায়েল ও মার্কিন বাহিনী ইরানের বন্দর শহর আব্বাস এবং খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।  

 

হামলা হয়েছে ইসফাহান, কারাজ ও আহভাজ শহরেরও। ওই সব শহরেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজেই বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। সেখানে হতাহতের বিষয়ে রেড ক্রস এখনও কিছু জানায়নি। তবে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে চলমান হামলায় মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে।

আল জাজিরার খবর‌ অনুযায়ী ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাব হল, এখনও পর্যন্ত ৮০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ইজরায়েল ও‌ আমেরিকার আক্রমণে।


```