Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিরিয়ার চার্চে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২০, আহত বহু, হামলাকারী আইএস জঙ্গি বলে সন্দেহ

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সেন্ট ইলিয়াস নামে চার্চটিতে (Saint Elias church) বিস্ফোরণে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

সিরিয়ার চার্চে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২০, আহত বহু, হামলাকারী আইএস জঙ্গি বলে সন্দেহ

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 23 June 2025 07:59

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ার রাজধানী দামাস্কাসের (Syrian Capital Damascus) একটি চার্চে আত্মঘাতী হামলায় ২০ জন নিহত (20 died) হয়েছেন। আহত প্রায় ৫৩ জন বলে জানিয়েছে সে দেশের সংবাদসংস্থা সানা (SANA)। আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলায় দায় নেয়নি। দামাস্কাসের সবচেয়ে সুরক্ষিত এলাকায় অবস্থিত চার্চে এই হামলার ঘটনায় সংশ্লিষ্ট সব মহল বিস্মিত। সিরিয়ায় গত ডিসেম্বরে পালাবদলের পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সেন্ট ইলিয়াস নামে চার্চটিতে (Saint Elias church) বিস্ফোরণে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

আত্মঘাতী হামলাকারীর পরিচয় জানা না গেলেও সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক জানিয়েছে, তাদের সন্দেহ এই ঘটনার পিছনে ইসলামিক স্টেট বা আইএস-এর হাত রয়েছে। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আইএস-এক জঙ্গি চার্চে ঢুকে প্রথমে স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি চালায়। তারপর কোমরের বেল্টে বাঁধা বিস্ফোরকের সাহায্যে আত্মঘাতী হন।

সিরিয়ার তথ্যমন্ত্রী হামাজ মোস্তাফা হামলার নিন্দা করে বলেছেন, আমরা আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত সাজা দেওয়া হবে।

লরেন্স মামারি নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীর বুলেট শেষ হয়ে যাওয়ার পর তাকে কব্জা করার চেষ্টা হয়। তার আগেই বিস্ফোরণে নিজেকে শেষ করে দেয়।


```