Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলবেনিয়ার AI মন্ত্রী অন্তঃসত্ত্বা! জন্ম নেবে ৮৩ সন্তান, মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে তারা

সম্প্রতি দুর্নীতি রুখতে এবং সরকারি কাজকে আরও স্বচ্ছ করতে এই AI মন্ত্রী নিয়োগ করে আলবেনিয়া সরকার। ডিয়েলা (Diella) নামের এই ভার্চুয়াল মন্ত্রীকে সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।

আলবেনিয়ার AI মন্ত্রী অন্তঃসত্ত্বা! জন্ম নেবে ৮৩ সন্তান, মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে তারা

আলবেনিয়ার AI মন্ত্রী অন্তঃসত্ত্বা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 October 2025 00:13

দ্য ওয়াল ব্যুরো: দেশের এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রী নাকি মা হতে চলেছেন, এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকবে আলবেনিয়া। স্বাভাবিকভাবেই এই খবর শুনে চমকে গিয়েছিলেন সকলেই। রবিবার আন্তর্জাতিক মঞ্চ থেকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা (Albenia PM Edi Rama) ঘোষণা করেন, সরকারের সেই ‘AI মানবী’ মন্ত্রী ডিয়েলা একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম দিতে চলেছেন (AI Minister Diella to Have 83 Virtual Kids), যারা মায়ের মতোই সরকারের কাজে অংশ নেবে।

সম্প্রতি দুর্নীতি রুখতে এবং সরকারি কাজকে আরও স্বচ্ছ করতে এই AI মন্ত্রী নিয়োগ করে আলবেনিয়া সরকার (Albania government)। ডিয়েলা (Diella) নামের এই ভার্চুয়াল মন্ত্রীকে সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। তার আগে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছিল। সরকারি নথিপত্র সংক্রান্ত কাজে সাহায্য করত ডিয়েলা। পরে তাকে মন্ত্রী হিসেবে ঘোষণা করে সরকার, যা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বার্লিনে অনুষ্ঠিত ‘গ্লোবাল ডায়লগ’-এর মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এদি রামা বলেন, “আমরা ডিয়েলাকে নিয়ে একটি বড় ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু তা সফল হয়েছে। এখন ডিয়েলা অন্তঃসত্ত্বা, সে ৮৩ সন্তানের মা হতে চলেছে। যারা সরকারের হয়ে কাজ করবে।” এদি ব্যাখ্যা করেন, তিনি ‘AI সহযোগী’দের কথা বলছেন- অর্থাৎ ডিয়েলার তৈরি ৮৩টি ভার্চুয়াল সহকারী (সন্তান), যারা প্রতিটি জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর কথায়, "ডিয়েলার প্রতিটি সন্তান সংসদের সমস্ত কাজ রেকর্ড করবে, জনপ্রতিনিধিদের আলোচনা সংরক্ষণ করবে, এমনকি তাঁদের অনুপস্থিতিতেও কী ঘটল তা জানাবে।” তিনি আরও বলেন, "ধরুন আপনি কফি আনতে গেলেন, ডিয়েলার সন্তান আপনাকে জানাবে সেই সময়ে আপনার অনুপস্থিতিতে ঠিক কী ঘটেছে, এমনকি কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তাও বলবে।"

২০২৬ সালের শেষের দিকে ডিয়েলার এই ৮৩টি 'AI সন্তান' সরকারি কাজে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশাবাদী, এদের মাধ্যমে সরকারি কাজ আরও দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন হবে।

জানা যায়, ডিয়েলা শব্দের অর্থ ‘সূর্য’। দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা কমাতে তৈরি এই ‘AI মানবী’ এখন এক নতুন যুগের প্রতীক হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সরকার পরিচালনায় আলবেনিয়া বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে জায়গা করে নিচ্ছে। প্রযুক্তির যুগে এবার কি তবে 'AI প্রজন্মের সরকার' আসতে চলেছে? প্রধানমন্ত্রী রামার এই ঘোষণায় এখন গোটা বিশ্বে ব্যাপক চর্চা শুরু হয়েছে।  


```