Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘জয়ের নিদর্শন’! পাক সেনার ফেলে যাওয়া প্যান্ট তুলে ধরে বুক বাজাচ্ছে আফগানিস্তান

সংঘাতের সূত্রপাত গত সপ্তাহে, যখন ইসলামাবাদ কাবুলে তথাকথিত টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) ঘাঁটিতে বিমান হামলা চালায়। সে সময়ই ভারত সফরে ছিলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি।

‘জয়ের নিদর্শন’! পাক সেনার ফেলে যাওয়া প্যান্ট তুলে ধরে বুক বাজাচ্ছে আফগানিস্তান

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 October 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত-লড়াই পেরিয়ে এখন কার্যত পূর্ণ যুদ্ধের রূপ নিয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের সংঘাত (Afghanistan Pakistan War)। বুধবার কাবুল ও কান্দাহারে পাকিস্তানের বিমানহানায় অন্তত ১৫ জন আফগান নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর আগে তালিবান বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের স্পিন বোলদাক সীমান্তচৌকি দখল করে নেয়।

সেই ঘটনার প্রতীক হয়ে উঠেছে পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া প্যান্ট (Pakistan Soldiers Pants) - যা আফগান যোদ্ধারা এখন ‘জয়ের নিদর্শন’ হিসেবে প্রদর্শন করছে। দুরান্দ লাইনের কাছে পরিত্যক্ত পাকিস্তানি সেনা পোস্ট থেকে উদ্ধার করা খালি প্যান্ট ও অস্ত্র তালিবান যোদ্ধারা (Taliban) এখন জনসমক্ষে দেখাচ্ছে।

পরিস্থিতি যতই বিপজ্জনক হচ্ছে, ততই আফগান সাধারণ মানুষ তালিবান শাসনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন। কান্দাহারের এক বাসিন্দা মোহিবুল্লাহ স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, “প্রয়োজনে আমরাও মুজাহিদিনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”

সংঘাতের সূত্রপাত গত সপ্তাহে, যখন ইসলামাবাদ কাবুলে তথাকথিত টিটিপি (TTP) ঘাঁটিতে বিমান হামলা চালায়। সে সময়ই ভারত সফরে ছিলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি (Amir Khan Muttaqi)। আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তোলে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুরান্দ লাইন - ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের আঁকা সেই সীমারেখা, যা পাখতুন জনপদকে দুইভাগে বিভক্ত করেছে। আফগানরা আজও সেই সীমারেখাকে স্বীকৃতি দেয়নি।

গত সপ্তাহান্তে দু’দেশের সেনাবাহিনী অন্তত সাতটি সীমান্ত পয়েন্টে গোলাগুলি চালায়। পাকিস্তান দাবি করেছে, তারা ২০০-রও বেশি তালিবান যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে খতম করেছে।

বুধবারের বিমানহানার পর ফের ক্ষোভে ফেটে পড়েছে আফগান জনগণ। তাদের বক্তব্য, তারা কারও সঙ্গে সংঘাত চান না, কিন্তু পাকিস্তান অন্যায় করে চলেছে। এই প্রেক্ষিতে তাদের স্পষ্ট কথা - আমরা আমাদের দেশ রক্ষা করব, আমাদের ভূখণ্ডে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করব না।

এদিকে, আফগান বাহিনীর পাল্টা আক্রমণে পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। স্পিন বোলদাকের দখল নেওয়ার পর তালিবান যোদ্ধাদের পাক ট্যাঙ্কে চড়ে উদ্‌যাপন করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া পোশাক ও অস্ত্র তালিবানদের হাতে।

অবশেষে বুধবার সন্ধ্যায় দু’দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধবিরতি ভঙ্গুর আর প্রকৃত শান্তি এখনও বহু দূরে।

যুদ্ধবিরতির মধ্যেও সীমান্তে উত্তেজনা জারি রয়েছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, আফগান-পাকিস্তান সীমান্তে এই সংঘাত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণকেও নাড়িয়ে দিতে পারে।


```