Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পাক-আফগান সংঘাতে ৪৮ ঘন্টার বিরতি, কৃতিত্ব দাবি করেননি ট্রাম্প

বুধবার বিকেলে দু'পক্ষ এই ব্যাপারে সহমত হয়। তারপর ইসলামাবাদ ও কাবুল থেকে দু'দেশের বিদেশ মন্ত্রক সংঘাত বিরতির কথা ঘোষণা করে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, ইসলামাবাদে পাক সামরিক কর্মকর্তারাও সংঘর্ষ বিরতির কথা জানিয়েছেন।‌

পাক-আফগান সংঘাতে ৪৮ ঘন্টার বিরতি, কৃতিত্ব দাবি করেননি ট্রাম্প

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 October 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতে ৪৮ ঘণ্টার বিরতি ঘোষণা করা হয়েছে। ‌বুধবার বিকেলে দু'পক্ষ এই ব্যাপারে সহমত হয়। তারপর ইসলামাবাদ ও কাবুল থেকে দু'দেশের বিদেশ মন্ত্রক সংঘাত বিরতির কথা ঘোষণা করে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, ইসলামাবাদে পাক সামরিক কর্মকর্তারাও সংঘর্ষ বিরতির কথা জানিয়েছেন।‌

সাম্প্রতিক কালে এই প্রথম দুটি দেশের সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও কৃতিত্ব দাবি করেননি। তিনি ময়দানে সক্রিয় হওয়ার আগেই পাকিস্তান ও আফগানিস্তান সরকার নিজেদের মধ্যে বোঝাপড়ায় পৌঁছেছে। ‌তবে বিবাদ বেড়েছে অন্য জায়গায়। ‌কোন পক্ষ প্রথম সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ করেছে পাকিস্তান ও আফগানিস্তান। ‌ইসলামাবাদের দাবি তালিবান তাদের সঙ্গে যোগাযোগ করে হামলা থামানোর আর্জি জানায়। ‌ অন্যদিকে কাবুল থেকে তালিবান নেতৃত্ব দাবি করে সামরিক কর্তারা বারে বারে অনুরোধ করায় আফগানিস্তান তাতে সাড়া দিয়েছে। ‌

গত তিনদিন ধরে দু'দেশের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। ‌পাকিস্তান প্রথমে আফগান সীমান্তে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় আফগান সেনা।‌ দু'দেশের সংঘর্ষে বহু সাধারণ মানুষ প্রাণ হারান। দু দেশেরই সীমান্তের বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস হয়। পরিস্থিতি জটিল আকার ধারণ করে বুধবার সকালে। পাকিস্তান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কান্দাহারের ভেতরে বিমান হানা চালায় তাতে ২৩ জন সাধারণ নাগরিক নিহত হন। অন্যদিকে আফগানিস্তানের হানাতেও বেশকিছু পাক নাগরিক মারা যান।। জানা যাচ্ছে সাধারণ নাগরিকের মৃত্যু নিয়ে দুই দেশেরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলাপ-আলোচনার পর যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়। সিদ্ধান্ত হয়েছে আগামী দুদিন দু'দেশের সামরিক কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে চলতি সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন।‌


```