Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরান-ইজরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপ, যুদ্ধ বাড়লে ৫টি সম্ভাব্য পরিণতি

রবিবার ইরানের তিনটি পারমাণু ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তেহরানও ছেড়ে কথা বলছে না। যে কারণে গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে।

ইরান-ইজরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপ, যুদ্ধ বাড়লে ৫টি সম্ভাব্য পরিণতি

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 22 June 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার (Middle East) উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে আমেরিকা (America)। রবিবার ইরানের (Iran) তিনটি পারমাণু ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তেহরানও ছেড়ে কথা বলছে না। যে কারণে গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই হামলাকে “খুবই সফল অভিযান” বলে উল্লেখ করেছেন এবং ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলে রেখেছেন, ইজরায়েলের (Israel) সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে “এর চেয়েও ভয়াবহ পরিণতির” মুখে পড়তে হবে।

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে যে ৫টি বড় পরিণতির আশঙ্কা তৈরি হয়েছে, তা নীচে তুলে ধরা হল—

১. মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি হুমকি দিয়ে বলেছে—পশ্চিম এশিয়ায় অবস্থানরত “প্রত্যেক মার্কিন নাগরিক ও সেনা এখন টার্গেট”। ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এখন বাড়তি সতর্কতায়। অন্যদিকে, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে কূটনৈতিক ও ধর্মীয় স্থাপনাগুলিতেও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

২. ইজরায়েলের তরফে আগাম হামলা, জনজীবনে নিষেধাজ্ঞা

ইজরায়েল ঘোষণা করেছে, তারা দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং সব অঞ্চলকে "সীমিত কার্যক্রম" থেকে "কেবলমাত্র জরুরি কার্যক্রমে" স্থানান্তর করছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ, সামাজিক জমায়েত ও অধিকাংশ অফিস। পাশাপাশি ইরানের সেনাবাহিনীর মেরুদণ্ড ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর উপর আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর।

৩. ইরানের মদতে হিজবুল্লা ও অন্যান্য 'প্রক্সি' বাহিনীর সক্রিয়তা

লেবাননের হিজবুল্লা, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া ও গাজার হামাস—এই চারটি গোষ্ঠীকে নিয়ে ইরান গড়ে তুলেছে “প্রতিরোধ অক্ষ (Axis of Resistance)”। যদিও এদের অনেকেই বর্তমানে দুর্বল বা বিভক্ত, তবুও ইরান চাইলে এগুলিকে ব্যবহার করে ইজরায়েলের বিরুদ্ধে লেবানন, সিরিয়া ও ইরাক থেকে বহুমুখী হামলা শুরু করতে পারে।

সম্প্রতি হিজবুল্লা প্রধান শেখ নইম কাসেম বলেছেন, “ইরান ও ফিলিস্তিনের পাশে আমরা সব রকম সমর্থন দেব।” তাঁর মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং জনগণের সেবার জন্য।

৪. চিন ও রাশিয়ার কৌশলগত কূটনীতি

যুদ্ধ বন্ধে প্রকাশ্যে 'সহনশীলতা'র ডাক দিলেও, চিন ও রাশিয়া ইরানের প্রতি পরোক্ষ সমর্থনই দেখাচ্ছে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বলেছেন, “সব পক্ষ, বিশেষ করে ইজরায়েল, যুদ্ধ বন্ধ করুক।” চিন আরও অভিযোগ করেছে, ট্রাম্প “ইরান-ইজরায়েল সংঘাতে ঘি ঢালছেন”।

এদিকে রাশিয়াও হুঁশিয়ারি দিয়ে রেখেছে—ইজরায়েল যদি ইরানের বুশেহর পারমাণু ঘাঁটিতে হামলা চালায়, তাহলে তা শরনোবিল (Chernobyl) ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

৫. বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা

ইরান প্রধান তেল রফতানিকারক দেশ। সেখানে হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম চড়চড় করে বাড়ছে। ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে—এই পথ দিয়েই প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে যায়।

বিশেষজ্ঞদের মতে, যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিকল্প পাইপলাইন রয়েছে, তবুও যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি ও পরিবহন খরচ এতটাই বেড়ে যাবে যে বিশ্বজুড়ে জ্বালানি মূল্যে বড়সড় প্রভাব পড়তে পারে।


```