Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার হামলার পরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, হাইফা-তেল আভিভে মৃত কমপক্ষে ১১

গত শুক্রবার থেকে সংঘর্ষ শুরু হয়েছে ইরান-ইজরায়েলের। যত দিন এগিয়েছে পরিস্থিতি তত ভয়াবহ হয়েছে। নবম দিন অর্থাৎ শুক্রবার তেল আভিভ-সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইরান।

আমেরিকার হামলার পরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, হাইফা-তেল আভিভে মৃত কমপক্ষে ১১

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 22 June 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন সেনা ইরানের তিন পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে (3 key Iranian nuclear sites) দেওয়ার পর ইরান জানায়, এটা অপূরণীয় ক্ষতি নয়। আর এবার ঘটনার প্রত্যাঘাত স্বরূপ পাল্টা রবিবার সকালে ইজরায়েলে হামলা চালাল তেহরান (New strikes on Israel)। সংবাদ সংস্থা ও ইজরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হাইফা ও তেল আভিভে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একসঙ্গে দু’দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র পৌঁছেছে ইজরায়েলের এই দুই শহরের দিকে। শেষ পাওয়া খবর পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে ইজরায়েলের বিভিন্ন জায়গায় ফের সাইরেন বেজে উঠেছে।

রবিবার সকালেই ইরানের তিনটি বড় পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হামলার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় জানান, 'ফোর্ডো, নাটান্জ ও ইসফাহান, এই তিনটি পরমাণু ঘাঁটিতে সফলভাবে বোমা ফেলা হয়েছে। এগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।' ট্রাম্প আরও বলেন, 'পশ্চিম এশিয়ার ত্রাস ইরান। এবার তাদের শান্ত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় এবং আরও হামলার মুখোমুখি হতে হবে।'

গত শুক্রবার থেকে সংঘর্ষ শুরু হয়েছে ইরান-ইজরায়েলের। যত দিন এগিয়েছে পরিস্থিতি তত ভয়াবহ হয়েছে। নবম দিন অর্থাৎ শুক্রবার তেল আভিভ-সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইরান। ইজরায়েল বিরাট ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। রবিবার সরাসরি মধ্যস্থতা করল আমেরিকা। 


```