Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নদীতে ঝাঁপ বন্ধুর, বাঁচাতে গিয়ে রাশিয়ায় মত্যু ৪ ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার,উদ্ধার ২ জনের দেহ

ভারত থেকে রাশিয়ায় পড়তে গিয়ে প্রাণ হারালেন চার পড়ুয়া।

নদীতে ঝাঁপ বন্ধুর, বাঁচাতে গিয়ে রাশিয়ায় মত্যু ৪ ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার,উদ্ধার ২ জনের দেহ

রাশিয়ায় মত্যু ৪ ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 7 June 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: জলে তলিয়ে যাচ্ছেন বন্ধু। তাঁকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল চার ডাক্তারি পড়ুয়ার। ভারত থেকে রাশিয়ায় পড়তে গিয়ে প্রাণ হারালেন তাঁরা। দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজ চলছে।

পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম হর্ষল অনন্তরাও দেসালে, জিশান আশপাক পিঞ্জারি, জিয়া ফিরোজ পিঞ্জারি এবং মালিক গুলামগোস মহম্মদ ইয়াকুব। এদের মধ্যে জিয়া এবং জিশান ভাই-বোন। তাঁরা সকলেই নভগোরোড স্টেট ইউনিভার্সিটির পড়ুয়া ছিলেন। মৃত চারজনই মহারাষ্ট্রের বাসিন্দা। সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

অন্যান্য সহপাঠী এবং পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনার সময়ে বিকেল বেলা নদীর ধারে হাঁটতে হাঁটতে ভিডিও কলে কথা বলছিলেন জিশান। আচমকাই তিনি পড়ে যান নদীতে। ওই সময়ে জিশানের আশেপাশেই ছিলেন তাঁর বন্ধুরা। জিশানকে তলিয়ে যেতে দেখে সকলেই ঝাঁপ দেন নদীতে। কিন্তু শেষ পর্যন্ত ডুবে মৃত্যু হয় চার ভারতীয় পড়ুয়ার।

ঘটনাটি নজরে আসতেই স্থানীয় উদ্ধারকারী দল নদীতে নামে। নিশা ভূপেশ সোনওয়ানে নামে আরও এক পড়ুয়া নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তবে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার দিকে নজর রাখছে।  

সেন্ট পিটার্সবার্গের ভারতীয় দূতাবাস মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা ভেলিকি নভগোরড রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল পড়ুয়া ছিলেন। যত তাড়াতাড়ি মৃতদেহ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।  


```