Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় হত ১০, হামলাকারী ‘ছাত্র’ও আত্মঘাতী

৯ জনই নাবালক এবং খুনে নিজেও এক ছাত্র বলে পুলিশের অনুমান। যে টয়লেটে ঢুকে আত্মঘাতী হয়েছে।

অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় হত ১০, হামলাকারী ‘ছাত্র’ও আত্মঘাতী

মঙ্গলবার গ্রাজ শহরের একটি স্কুলে এই মর্মান্তিক গণহত্যা ঘটে।

শেষ আপডেট: 10 June 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১০। তারমধ্যে ৯ জনই নাবালক এবং খুনে নিজেও এক ছাত্র বলে পুলিশের অনুমান। যে টয়লেটে ঢুকে আত্মঘাতী হয়েছে। এই ঘটনার পরেই অস্ট্রিয়ার গ্রাজ শহরে ব্যাপক পুলিশ তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার গ্রাজ শহরের একটি স্কুলে এই মর্মান্তিক গণহত্যা ঘটে।

অস্ট্রীয় প্রেস এজেন্সি শহরের মেয় এলকে কাহর-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ১০ জনের মৃত্যু হয় বন্দুকবাজের হামলায়। অধিকাংশই স্কুলের বাচ্চা, তবে একজন শিক্ষকের মৃত্যুর সন্দেহ করা হচ্ছে। সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, আততায়ী নিজেও স্কুলেরই ছাত্র। এলোপাথাড়ি গুলি চালানোর পর সে টয়লেটে ঢুকে নিজেকেও গুলিতে শেষ করে দেয়।

স্কুলে গুলি চালানোর ঘটনার কথা জানিয়েছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেনঅভিযুক্ত-সহ নিহত সকলের বয়স ১৪ থেকে ১৮ বছর। পুলিশ জানিয়েছেমঙ্গলবার সকাল ১০টা নাগাদ (অস্ট্রিয়ার স্থানীয় সময়) স্কুলে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে তাদের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের গাড়ি। আকাশে টহল দিতে শুরু করে হেলিকপ্টার। স্কুল থেকে পড়ুয়াদের বার করে দেয় পুলিশ। এলাকাও ঘিরে ফেলা হয়।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টকার এক্স-এ পোস্ট করে এই ঘটনায় শোকপ্রকাশ করেন। তিনি লেখেনগ্রাজের স্কুলের এই ঘটনা জাতীয় শোক। আমাদের গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই অবিশ্বাস্য ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েক জন কিশোর।


```