Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সাবধান! ৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণে খারাপ সময় এল পাঁচ রাশির জীবনে, থাকতে হবে সতর্ক

রবিবার রাতের চন্দ্রগ্রহণের পর থেকে ৫ রাশির জীবনে নেমে এসেছে খারাপ সময়! জেনে নিন আপনার রাশি আছে কি না সেই তালিকায়

সাবধান! ৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণে খারাপ সময় এল পাঁচ রাশির জীবনে, থাকতে হবে সতর্ক

অআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 September 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ৭ সেপ্টেম্বর শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে দেশ। রাত ৯টা ৫৮ মিনিট থেকে শুরু হয়ে টানা ৩ ঘণ্টা ২৮ মিনিট ধরে চলে এই বিরল মহাজাগতিক ঘটনা, যা শেষ হয় ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিটে। বাংলাদেশে গ্রহণ শুরু হয়েছিল রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হয় রাত ২টা ৫৫ মিনিটে। পূর্ণগ্রাস অবস্থায় রাত ১১টা ১ মিনিট থেকে ১২টা ৫৩ মিনিট পর্যন্ত চাঁদ রক্তাভ হয়ে ওঠে, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। ভারত, বাংলাদেশ-সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বহু জায়গা থেকে এটি খালি চোখে দেখা যায়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণ কুম্ভ রাশিতে ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে ঘটেছে। রাহু-চন্দ্রের সংযোগে এক অশুভ ‘গ্রহণ যোগ’ তৈরি হয়, একই সময়ে সূর্য-কেতুর যোগও সক্রিয় হয়। এর ফলে বিশ্ব ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন জ্যোতিষীরা। সূতক কাল শুরু হয়েছিল দুপুর ১টা ৫৭ মিনিটে, যা গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলেছিল। এই সময়ে খাবার খাওয়া, শুভ কাজ বা ধারালো বস্তু ব্যবহার বর্জন করার নিয়ম আছে। গর্ভবতীদের বিশেষভাবে সাবধান থাকতে বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই গ্রহণ ৫টি রাশির জন্য বিপদ ডেকে এনেছে। বৃষ রাশির জাতকদের স্বাস্থ্য ও অর্থক্ষেত্রে সমস্যা বাড়বে। মিথুন রাশির জাতকরা সন্তানের কারণে মানসিক চাপে থাকবেন, পারিবারিক টানাপড়েন বাড়তে পারে। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক জটিল হবে। তুলা রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি, কাজের বিলম্ব ও ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আর কুম্ভ রাশির জন্য সময়টা সবচেয়ে খারাপ— দুর্ঘটনা, শত্রুর ষড়যন্ত্র ও কর্মক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে।

বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণ আসলে একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলেই পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায়। তবে জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হয়। বিশেষত এই বছর ভাদ্রপদ পূর্ণিমায় পড়ায় পিতৃপক্ষের সূচনার সঙ্গেও গ্রহণ যুক্ত হয়েছে। ফলে পিতৃ দোষ মুক্তির বিশেষ সুযোগ বলে মনে করছেন পণ্ডিতরা।


```