রাহু-চন্দ্রের মিলনে আসছে ভয়ংকর গ্রহণ যোগ! সেপ্টেম্বরে কোন ৫ রাশির জীবনে উঠবে ঝড়? জেনে নিন এখনই

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 8 September 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: আগামী সেপ্টেম্বরে রাহু ও চন্দ্রের বিশেষ সংযোগ তৈরি করতে চলেছে এক শক্তিশালী গ্রহণ যোগ, যা জ্যোতিষ মতে কয়েকটি রাশির জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সময়ে আর্থিক, ব্যক্তিগত ও কর্মজীবনে মিশ্র প্রভাব দেখা দিতে পারে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও চন্দ্রের মিলনই গ্রহণ যোগ। চাঁদ মন ও আবেগের প্রতীক, আর রাহু আকস্মিকতা, বিবাদ ও অস্থিরতার কারক। এদের সংযোগে মানসিক ভারসাম্য নষ্ট হয়, আসে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর কুম্ভ রাশিতে এই গ্রহণ যোগ তৈরি হবে, পূর্ণ চন্দ্রগ্রহণের একদিন আগে। এর প্রভাব প্রায় তিন দিন স্থায়ী থাকলেও ক্ষতিকর ছায়া টিকে থাকতে পারে প্রায় ১৫ দিন। চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে, চলবে ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত।
জ্যোতিষীদের মতে, এই সময়ে পাঁচটি রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে—বৃষ, মিথুন, সিংহ, তুলা ও কুম্ভ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই সময়ে অযথা তর্ক এড়িয়ে চলা, ধৈর্য রাখা ও রাগ নিয়ন্ত্রণ জরুরি। ধার লেনদেন এড়ানো উচিত। চন্দ্রগ্রহণের পরে দান ও মন্ত্রজপ শুভ ফল দিতে পারে। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোও মানসিক শান্তি আনতে সাহায্য করবে। সচেতনতা, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণেই প্রতিকূল সময় সামাল দেওয়া সম্ভব।