Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মেদ ঝরাতে শুধু টক দই খেলেই হবে না, খেতে হবে নিয়ম মেনে, কখন আর কীভাবে খাবেন?

ওজন কমাতে গিয়ে ক্লান্ত? ডায়েট, জিম, হাঁটা-দৌড় সব করেও মিলছে না কাঙ্ক্ষিত ফল? অনেকেই ভাবেন, হয়তো শরীরটাই এমন যে রোগা হওয়া সম্ভব নয়।

মেদ ঝরাতে শুধু টক দই খেলেই হবে না, খেতে হবে নিয়ম মেনে, কখন আর কীভাবে খাবেন?

কখন আর কীভাবে খাবেন?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 July 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমাতে গিয়ে ক্লান্ত? ডায়েট, জিম, হাঁটা-দৌড় সব করেও মিলছে না কাঙ্ক্ষিত ফল? অনেকেই ভাবেন, হয়তো শরীরটাই এমন যে রোগা হওয়া সম্ভব নয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণা ভুল। মেদ ঝরাতে গেলে শুধু শরীরচর্চা নয়, দরকার সঠিক খাবার। আর এই তালিকায় টক দই থাকতেই হবে।

টক দই শুধুমাত্র পেট ভরায় না, শরীরের হজম শক্তিকেও বাড়িয়ে তোলে। যার ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিশেষ করে সকালের জলখাবারে কিংবা দুপুরের খাবারের পর এক বাটি টক দই অভ্যাসে আনলেই মিলতে পারে চমকপ্রদ ফল।

কিন্তু দই খেলেই কি হবে?

না, দই খেলেই হবে না, খেতে হবে বুদ্ধিমানের মতো। প্রতিদিন একঘেয়ে ভাবে টক দই খেতে কারও ভাল লাগে না। তাই চাই একটু বৈচিত্র্য। যেমন, টক দই আর ওটস দিয়ে তৈরি করা যায় দারুণ একটা রেসিপি— ওটস-দই মশালা।

কীভাবে বানাবেন এই স্বাস্থ্যকর পদ?

১. প্রথমে ওটস অল্প জলে সেদ্ধ করে নিন।
২. সেদ্ধ হয়ে গেলে তাতে দিন কুচোনো পেঁয়াজ, টম্যাটো, গাজর, শসা।
৩. সঙ্গে মেশান লবণ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো।
৪. অন্য একটি পাত্রে সামান্য তেল গরম করে সর্ষে ফোড়ন দিন।
৫. চাইলে ধনেপাতা বা কারি পাতা যোগ করে নিন।
৬. সবকিছু একসঙ্গে ভাল করে মিশিয়ে পরিবেশন করুন।

এই পদ একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে পেট ভরিয়ে রাখে বেশ কিছুক্ষণ। নিয়মিত এই খাবার খেলে মেদ ঝরাতে আর বেশি কাঠখড় পোড়াতে হবে না।


```