Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অফিসে কাজের মাঝে হঠাৎ ঘুম পাচ্ছে? এই সহজ টোটকাগুলি মেনে চললেই মিলবে সুরাহা

কাজের ফাঁকে ঢুলু ঢুলু চোখে সময় কাটানো যেমন অস্বস্তিকর, তেমনই সহকর্মীদের চোখে পড়লে অপ্রস্তুতও হতে হয়। অথচ বসে বসে ঘুমনোও তো চলে না! 

অফিসে কাজের মাঝে হঠাৎ ঘুম পাচ্ছে? এই সহজ টোটকাগুলি মেনে চললেই মিলবে সুরাহা

ছবি-এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 July 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলা তাজা মন নিয়েই অফিসে ঢুকে কাজ শুরু করেন। কিন্তু দুপুর গড়াতেই চোখ যেন জোর করে বন্ধ হয়ে আসে? কাজের ফাঁকে ঢুলু ঢুলু চোখে সময় কাটানো যেমন অস্বস্তিকর, তেমনই সহকর্মীদের চোখে পড়লে অপ্রস্তুতও হতে হয়। অথচ বসে বসে ঘুমনোও তো চলে না! তাই কীভাবে এই ঘুমজড়ানো পরিস্থিতি সামলানো যায়, জেনে নিন কিছু সহজ উপায় (Office tips)।

এক কাপ কফি 
ঘুম ঘুম ভাব কাটাতে অনেকেই চায়ের দিকে ঝোঁকেন। তবে এক্ষেত্রে কফি কিন্তু আরও বেশি কার্যকর। কফিতে থাকা ক্যাফেইন ঘুমের ভাব কাটিয়ে দেয় দ্রুত। তাই ঘুম ঘুম লাগলেই এক কাপ গরম কফি খানিকটা স্বস্তি এনে দেবে।

একটু হাঁটতে পারেন
দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকলে শরীর অলস হয়ে পড়ে, আর তখনই চোখে ঘুম ভর করে। তাই মাঝে মাঝে চেয়ার ছেড়ে উঠে অফিসের মধ্যেই বা বাইরে কিছুক্ষণ হেঁটে আসুন। শরীর সচল থাকলে ঘুমও কেটে যাবে।

কাজের মধ্যে বদল আনুন
একটানা এক কাজ করতে করতে একঘেয়েমি এসে যায়, ফলে চোখ বুজে আসতে থাকে। তাই ঘুম পেলে হাতে থাকা কাজ বদলে ফেলুন। নতুন কাজ শুরু করলে মন সজাগ থাকবে।

দাঁত মাজতে পারেন
শুনতে অবাক লাগলেও সত্যি! হঠাৎ ঘুম এলে অফিসের ওয়াশরুমে গিয়ে দাঁত মাজতে পারেন। ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুলে কিছুটা হলেও ঘুম কেটে যেতে পারে।

গান শুনতে পারেন
হেডফোনে কিছু সময় নিজের পছন্দের গান শুনলে মন হালকা হয় এবং ঘুম ঘুম ভাবও কেটে যেতে পারে। তবে গান যেন খুব জোরে না হয়।

অফিসে কাজের মাঝে ঘুম আসতেই পারে, তবে এই সহজ পদ্ধতিগুলি মেনে চললে সেই সমস্যা আর থাকবে না। ঘন ঘন চোখে জল দেওয়া বা নিজেকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলা নয় বরং এই ছোট ছোট অভ্যাসগুলি কাজে লাগালেই কর্মক্ষেত্রে সজাগ থাকা সহজ হবে।


```