Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ক্যানসারের সংকেত শরীর আগে থেকেই জানান দেয়, প্রাথমিক কিছু লক্ষণ নিয়ে খুঁটিনাটি জানালেন চিকিৎসক

সময়মতো চেক-আপ এবং নিয়মিত স্ক্রিনিং করলে বহুক্ষেত্রেই ক্যানসার প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে যায়।

ক্যানসারের সংকেত শরীর আগে থেকেই জানান দেয়, প্রাথমিক কিছু লক্ষণ নিয়ে খুঁটিনাটি জানালেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 July 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার ধরা পড়লে তার চিকিৎসা অনেকাংশেই নির্ভর করে কত তাড়াতাড়ি রোগটি শনাক্ত করা গিয়েছে তার উপর। সময়মতো চেক-আপ এবং নিয়মিত স্ক্রিনিং করলে বহুক্ষেত্রেই ক্যানসার প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে যায়, ফলে চিকিৎসা অনেক বেশি কার্যকর হয়।

এই প্রসঙ্গে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের সার্জিক্যাল অনকোলজিস্ট অজেশ রাজ সাক্সেনা বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (NCI)-এর তথ্য অনুযায়ী, প্রায় ৩০–৫০ শতাংশ ক্যানসার প্রতিরোধযোগ্য। এবং আগেভাগে শনাক্ত হলে বহু ক্যানসার সেরেও যায়।”

চিকিৎসক জানালেন, কিছু লক্ষণ আছে যেগুলি একদমই অবহেলা করা উচিত নয়:

১) হঠাৎ ওজন কমে যাওয়া
৬ থেকে ১২ মাসে শরীরের ওজন যদি ৫ শতাংশেরও বেশি কমে যায় এবং সেটি যদি কোনও কারণ ছাড়াই হয়, তবে তা পেটের, ফুসফুসের কিংবা প্যানক্রিয়াসের ক্যানসারের লক্ষণ হতে পারে। ২০১৭-র British Journal of General Practice-এ প্রকাশিত এক গবেষণায় এটিকে প্রাপ্তবয়স্কদের ক্যানসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে।

২) ক্রমাগত ক্লান্তি
সাধারণ ক্লান্তির সঙ্গে ক্যানসার-জনিত ক্লান্তির পার্থক্য রয়েছে। এটি ঘুম বা বিশ্রামেও দূর হয় না। বিশেষ করে লিউকেমিয়া, কোলন বা পাকস্থলীর ক্যানসারে এটি দেখা যেতে পারে।

৩) অস্বাভাবিক ফোলাভাব বা গাঁট অনুভূত হওয়া
গলা, স্তন, স্ক্রোটাম (অণ্ডকোষ) বা পেটের কোনও অংশে যদি স্থায়ী বা বাড়তে থাকা ফোলাভাব লক্ষ্য করেন, তাহলে তা অবশ্যই চিকিৎসককে দেখানো উচিত।

৪) মল-মূত্রে পরিবর্তন
দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়া বা রক্তমিশ্রিত মল (পায়খানা) কোলন ক্যানসারের ইঙ্গিত হতে পারে। প্রস্রাবে রক্ত থাকাও কিডনি বা মূত্রথলির ক্যানসারের প্রাথমিক লক্ষণ।

৫) রক্তপাত বা অস্বাভাবিক ডিসচার্জ (স্রাব)
মেনোপজের পর রক্তপাত, পিরিয়ডের মাঝের সময়ে রক্তপাত, বা কফে রক্ত, স্তনবৃন্ত থেকে ডিসচার্জ— এগুলি অনেক সময় প্রজননতন্ত্র, ফুসফুস বা স্তনের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৬) দীর্ঘদিন ধরে সর্দি কাশি বা গলা বসে থাকা
বিশেষত যাঁরা ধূমপান করেন বা উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে, এটি গলা বা ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে।

৭) ত্বকে বা শরীরে থাকা তিলের আচমকা পরিবর্তন
এই ক্ষেত্রে ABCDE নিয়ম মনে রাখুন—
•    A: Asymmetry (অসামঞ্জস্য)
•    B: Border irregularity (অসামান্য সীমানা)
•    C: Colour variation (রঙের পরিবর্তন)
•    D: Diameter > 6mm (ছয় মিলিমিটারের বেশি জায়গা জুড়ে ছড়ানো)
•    E: Evolving nature (পরিবর্তনশীলতা)
এই ধরনের লক্ষণ থাকলে, সেটি ত্বকের ক্যানসারের দিকেই ইঙ্গিত দিতে পারে।

৮) ক্ষত যা দীর্ঘদিন শুকোচ্ছে না
বিশেষত মুখ, ত্বক বা যৌনাঙ্গে যদি দীর্ঘস্থায়ী ক্ষত বা ঘা দেখা যায়, তা হতে পারে ওরাল বা স্কিন ক্যানসারের লক্ষণ।

আরও কিছু লক্ষণ যা জানা জরুরি
Steris Healthcare-এর সিইও জীবন কাসারা জানান, “লক্ষণ দেখলেই হবে না, বরং নিজে লক্ষ্য রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত স্ক্রিনিংও অত্যন্ত জরুরি। বয়স ৪০-এর বেশি হলে বা পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে অবশ্যই নির্দিষ্ট কিছু পরীক্ষা করানোর পরামর্শ নিন।”

তিনি আরও জানান, নতুন গবেষণা বলছে, নিচের লক্ষণগুলিকেও হালকা করে দেখা উচিত নয়:

১) নির্দিষ্ট কোনও জায়গায় দীর্ঘদিন ব্যথা
হঠাৎ কোনও চোট না লাগলেও যদি পেট, পিঠ বা হাড়ে দীর্ঘদিন ব্যথা থাকে, সেটিও হতে পারে ওভারি, স্পাইন বা হাড়ের ক্যানসারের লক্ষণ।

২) অজানা জ্বর বা ঘামে ভিজে যাওয়া
বিশেষত রাতে ঘেমে যাওয়ার প্রবণতা অথবা বারবার জ্বর আসা, লিউকেমিয়া বা লিম্ফোমার লক্ষণ।

৩) স্নায়বিক উপসর্গ
হঠাৎ মাথাব্যথা, ঝাপসা দেখা বা ভারসাম্য হারানোর মতো লক্ষণ দেখলে ব্রেন টিউমার বা মেটাস্টেসিস (দেহে ক্যানসারের ছড়িয়ে পড়া) সন্দেহে এমআরআই বা সিটি স্ক্যান জরুরি।

৪) শ্বাসকষ্ট বা বুক ধড়ফড়
এটি হতে পারে ফুসফুস বা হার্টের ক্যানসারের প্রাথমিক লক্ষণ। এক্ষেত্রে বেসিক চেস্ট এক্স-রে বা লো-ডোজ সিটি স্ক্যান অত্যন্ত কার্যকর।

৫) ক্ষুধা কমে যাওয়া বা স্বাদের পরিবর্তন
মাংস, মদে হঠাৎ গন্ধ লাগা, খিদে কমে যাওয়া বা সামান্য খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি হলে ডাইজেস্টিভ সিস্টেমে কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখে নেওয়া জরুরি।

আধুনিক প্রযুক্তিতে আগেভাগে ক্যানসার শনাক্তকরণ সম্ভব

•    Low-Dose CT (LDCT): বিশেষ করে ধূমপায়ী (৫৫–৭৪ বছর বয়স) ব্যক্তিদের ক্ষেত্রে এটি ফুসফুসের ক্যানসারে মৃত্যুহার ২০% কমাতে সক্ষম।
•    PET-CT স্ক্যান: দেহে কোথাও অস্বাভাবিক কোশবৃদ্ধি হলে তা শুরুতেই ধরা পড়ে, এমনকী সাধারণ ইমেজিং-এ দেখা না গেলেও।
•    Liquid biopsy ও জিনগত স্ক্রিনিং: কোনও লক্ষণ না থাকলেও রক্তে circulating tumor DNA থাকলে প্রাথমিক স্তরেই ক্যানসার ধরা পড়ে।


```