Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দীর্ঘক্ষণ একটানা বসে কাজ করা ধূমপানের থেকেও ক্ষতিকর! কী করণীয়, সতর্ক করলেন বিশেষজ্ঞ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘণ্টার পর ঘণ্টা একইভাবে বসে থাকলে শরীরের রক্ত চলাচল ধীরে যায়। এতে শিরার ভেতর রক্ত জমতে থাকে, ভাল্‌ভ দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে পা ফুলে যাওয়া, ব্যথা, ভারিকোস ভেইন এমনকি রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়ে। 

দীর্ঘক্ষণ একটানা বসে কাজ করা ধূমপানের থেকেও ক্ষতিকর! কী করণীয়, সতর্ক করলেন বিশেষজ্ঞ

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 November 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: আজকাল কাজের চাপ, বাড়ি থেকে শুরু করে অফিসের দায়িত্ব- সব মিলিয়ে দিনের বেশির ভাগ সময়টাই কেটে যায় চেয়ার-টেবিলের সামনে। অনেকেই মনে করেন, পরে কিছুটা হাঁটাহাঁটি বা দৈনিক ১০ হাজার স্টেপ পূরণ করলেই বেশ ক্ষতি হবে না। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা ভুল। দীর্ঘক্ষণ একটানা বসে থাকার ক্ষতি কেবল হাঁটাহাঁটি দিয়ে পূরণ করা যায় না (Prolonged sitting risks)। এমনটাই সতর্ক করেছেন ভাসকুলার সার্জন ও ভ্যারিকোস ভেইন বিশেষজ্ঞ ড. সুমিত কাপাডিয়া।

সম্প্রতি ভাসকুলার সার্জন ও ভ্যারিকোস ভেইন বিশেষজ্ঞ ড. সুমিত কাপাডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে এই সম্পর্কে সতর্ক করেছেন (Vascular surgeon advice)। তাঁর মতে, ঘণ্টার পর ঘণ্টা একই ভঙ্গিতে বসে থাকলে রক্তসঞ্চালন কমে যায়, শিরায় চাপ পড়ে এবং ভবিষ্যতে নানান সমস্যা তৈরি হতে পারে। তাই শুধু স্টেপ কাউন্ট নয়, বরং বারবার উঠে নড়া-চড়া করাটাই বেশি জরুরি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘণ্টার পর ঘণ্টা একইভাবে বসে থাকলে শরীরের রক্ত চলাচল ধীরে যায়। এতে শিরার ভেতর রক্ত জমতে থাকে, ভাল্‌ভ দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে পা ফুলে যাওয়া, ব্যথা, ভারিকোস ভেইন এমনকি রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়ে। তাই দিনের শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেই সব ঠিক হয়ে যাবে, এই ধারণা ভুল।

ড. কাপাডিয়ার কথায়, “দিনে যতই স্টেপ হাঁটুন না কেন, ১০ ঘণ্টা বসে থাকার ক্ষতি তা পূরণ করতে পারে না।” অর্থাৎ, দীর্ঘ সময় অচল হয়ে থাকার ফল শরীরকে আগেই ক্ষতিগ্রস্ত করে ফেলে, যা শুধু হাঁটাহাঁটি দিয়ে মেটানো যায় না। তাঁর মতে, দিনের পর দিন ১০ ঘণ্টা একটানা বসে কাজ করলে শরীরে যে ক্ষতি হয় তা অনেক ক্ষেত্রে ধূমপানের থেকেও বেশি। তাই সময় থাকতে এখন থেকেই সতর্ক হতে হবে।

এই সমস্যাগুলো থেকে বাঁচতে তিনি কয়েকটি সহজ কিন্তু নিয়মিত অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সেগুলি হল-

  • প্রতি ৪৫-৬০ মিনিট পর পর উঠে দাঁড়ান।
  • হালকা স্ট্রেচিং করুন।
  • কমপক্ষে ২ মিনিট হাঁটুন।
  • ক্যাফ মাসল নড়ান-চড়ান। 

এগুলোকে তিনি বলেছেন শরীরের ‘peripheral heart’, কারণ রক্তকে নীচ থেকে ওপরে তুলতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ড. কাপাডিয়া বলেন, “Tiny breaks make a huge difference”- অর্থাৎ ছোট ছোট বিরতি শরীরকে অনেকটাই নিরাপদ রাখে। শিরাগুলোকে ম্যারাথন নয়, শুধু নিয়মিত নড়াচড়া দরকার।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রায় বসে থাকার সময় অনেকটাই বেড়ে গেছে। তাই কাজে যতই ব্যস্ত হোন না কেন, মাঝে মাঝে উঠে দাঁড়ানো, শরীর নড়ানো এবং ছোট ছোট বিরতি নেওয়া প্রয়োজনীয় স্বাস্থ্যচর্চার অংশ হওয়া উচিত।


```