Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ত্বকের কোষ থেকেই ডিম্বাণু! মা হওয়ার পথ এখন আরও সহজ, নিঃসন্তান দম্পতিদের আশা দেখাল এই গবেষণা

গবেষকদের মতে, এই ডিম্বাণুগুলো (skin cell to egg technique) এখনও পুরোপুরি স্বাভাবিক নয়, তবে এগুলো নিষেকের দিকে এগোনোর আভাস দিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে এমন অনেক নারীর জন্য মা হওয়ার পথ খুলে যেতে পারে, যাঁদের নিজের ডিম্বাণু নেই বা বয়স-অসুস্থতার কারণে ডিম্বাণু আর সক্রিয় নেই। 

ত্বকের কোষ থেকেই ডিম্বাণু! মা হওয়ার পথ এখন আরও সহজ, নিঃসন্তান দম্পতিদের আশা দেখাল এই গবেষণা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 November 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: সন্তানধারণে সমস্যায় ভোগেন এমন বহু দম্পতি আছেন। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক, এখনও অনেক ক্ষেত্রে গর্ভধারণ সহজ নয়। আইভিএফ অনেক নারীকে সহায়তা করে ঠিকই, কিন্তু যেসব নারীর নিজস্ব ডিম্বাণু নেই বা ব্যবহারযোগ্য নয়, তাঁদের ক্ষেত্রে IVF-ও কার্যকর হয় না। এমন পরিস্থিতিতে সন্তান চাইলে তাঁদের ডোনার ডিম্বাণুর উপর নির্ভর করতে হয়। দীর্ঘদিন ধরে গবেষকরা চেষ্টা করছেন, যাঁদের ডিম্বাণু নেই, তাঁদের জন্য কি অন্য কোনোভাবে নতুন ডিম্বাণু তৈরি করা যায় (Human egg creation)? এতদিন এই সফলতা শুধু ইঁদুরের ক্ষেত্রে পাওয়া গিয়েছিল। এবার মানুষের ক্ষেত্রেও সফল হওয়ার ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি Nature Communications–এ প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, বিজ্ঞানীরা প্রথমবার নারীর ত্বকের কোষ থেকে ডিম্বাণু তৈরি করতে পেরেছেন। প্রযুক্তিটি এখনও পুরোপুরি নিখুঁত না হলেও বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতে প্রজনন চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে।

গবেষণার ধাপগুলো ছিল-

  • প্রথমে কয়েকজন নারীর কাছ থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। সেই ডিম্বাণুর ভেতরের মূল অংশ, অর্থাৎ নিউক্লিয়াস বের করে নেওয়া হয়। এরপর অন্য স্বেচ্ছাসেবীদের ত্বক থেকে কিছু কোষ নিয়ে ল্যাবে বাড়তে দেওয়া হয়। ত্বকের একটি কোষ পরে সেই নিউক্লিয়াসহীন ডিম্বাণুর সঙ্গে যুক্ত করা হয়।
  • যখন দুটি কোষ একসঙ্গে মিশে যায়, ডিম্বাণুটি নতুন নিউক্লিয়াস পায় এবং তখনই সেটি ডিম্বাণুর মতো কাজ করতে শুরু করে।
  • এই ধাপগুলোই দেখিয়েছে- মানুষের ত্বকের কোষ থেকে ডিম্বাণু তৈরি করা সম্ভব হতে পারে।

গবেষকেরা আরও একটি নতুন পরীক্ষায় নারীর ত্বকের কোষ থেকে ডিম্বাণু তৈরির চেষ্টা করেছেন। প্রকাশিত মাইক্রোস্কোপের ছবিতে দেখা যায়- একটি মানব ডিম্বাণুর ভেতর ত্বকের কোষ থেকে নেওয়া নিউক্লিয়াস বসানো হয়েছে।

গবেষকদের মতে, এই ডিম্বাণুগুলো (skin cell to egg technique) এখনও পুরোপুরি স্বাভাবিক নয়, তবে এগুলো নিষেকের দিকে এগোনোর আভাস দিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে এমন অনেক নারীর জন্য মা হওয়ার পথ খুলে যেতে পারে, যাঁদের নিজের ডিম্বাণু নেই বা বয়স-অসুস্থতার কারণে ডিম্বাণু আর সক্রিয় নেই। প্রসঙ্গত, নিষেক হল একটি জৈবিক প্রক্রিয়া যেখানে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর নিউক্লিয়াসের (new fertility technology) মিলন ঘটে এবং একটি নতুন জাইগোট (ঝাইগোট) তৈরি হয়, যা নতুন জীব সৃষ্টির প্রথম ধাপ।

তবে এই প্রযুক্তি এখনও পরীক্ষার পর্যায়ে। পুরোপুরি নিরাপদ কি না, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে কি না, ভবিষ্যৎ সন্তানের উপর কোনো প্রভাব পড়বে কি না—এসব বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি। তা সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করছেন, প্রজনন চিকিৎসায় এটি এক বড় সম্ভাবনা তৈরি করেছে। অনেক দম্পতির কাছে এটি ভবিষ্যতে মা-বাবা হওয়ার নতুন আশা হয়ে উঠতে পারে।


```