Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আপনার বাচ্চাও কি তার পাগুলোকে ‘W’-র মতো ভাঁজ করে বসে? কেন এমন হয়? ভবিষ্যতের ঝুঁকি কতটা?

অধিকাংশ শিশুই W Sitting ভঙ্গিতে বসে খেলা করে। এতে কি ক্ষতিকর? হাড়, কোর পেশি ও ভবিষ্যতে জয়েন্টেের সমস্যার ঝুঁকি বাড়ায়। জানুন বিশেষজ্ঞদের মতামত ও সমাধান।

আপনার বাচ্চাও কি তার পাগুলোকে ‘W’-র মতো ভাঁজ করে বসে? কেন এমন হয়? ভবিষ্যতের ঝুঁকি কতটা?

এই ভঙ্গিতে শিশু বসলে, সাবধান হন

জিনিয়া সরকার

শেষ আপডেট: 19 February 2026 14:18

দ্য ওয়াল ব্যুরো: অনেক সময় দেখা যায়, ছোটরা মেঝেতে খেলতে বসে হাঁটু ভাঁজ করে পা দু’টো পেছনে ছড়িয়ে দেয়। উপর থেকে দেখলে শরীরটা ইংরেজি “W” অক্ষরের মতো লাগে। এই ভঙ্গিকেই বলা হয় W Sitting। একে “রিভার্স টেইলার সিটিং” বা “ফ্রগ সিটিং” ও বলা হয়।

দেখতে মিষ্টি লাগলেও, দীর্ঘ দিন এভাবে বসার অভ্যাস শিশুর হাড়, পেশি ও ভঙ্গিমায় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন শিশু ফিজিওথেরাপিস্টরা।

কেন শিশুরা এভাবে বসতে পছন্দ করে?

ছোটদের কোর মাংসপেশি (পেট ও পিঠের ভেতরের পেশি)পুরোপুরি শক্তিশালী হয় না। W ভঙ্গিতে বসলে শরীরের ভারসাম্য রাখা সহজ হয়। এতে কম পরিশ্রমে তারা সোজা হয়ে বসতে পারে। তাই অনেক শিশুর কাছে এটি আরামদায়ক একটা বসার ভঙ্গি। কিন্তু পরোক্ষভাবে এই ভঙ্গি দীর্ঘমেয়াদে হাড়ের ক্ষতি করে।

W Sitting-এ কী কী ক্ষতি হয়?

১. পায়ের হাড়ে পরিবর্তন

উরুর হাড় (ফিমার) ও পায়ের হাড়ের (টিবিয়া বা হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত হাড়) ওপর চাপ পড়ে। ফলে হাড় সামান্য ঘুরে যেতে পারে। ফলে এরা হাঁটার সময় পা ভেতরের দিকে ঘোরানো (ইনটোয়িং)অবস্থায় থাকে।

২. নিতম্বের নড়াচড়ায় সীমাবদ্ধতা

যেসব শিশু নিয়মিত W Sitting করে, তাদের অনেকেই পা ক্রস করে বসতে অসুবিধায় পড়ে। এই ক্রস-লেগ ভঙ্গি নিতম্বের জোড় বাড়াতে ও নমনীয় করতে সাহায্য করে।

৩. কোর পেশি দুর্বল হয়ে পড়া

W ভঙ্গিতে বসলে কোর পেশি কম কাজ করে। ফলে পেট ও পিঠের ভেতরের পেশি ঠিকমতো শক্তিশালী নাও হতে পারে।

৪. ভারসাম্য ও মোটর স্কিলের সমস্যা

শরীরের কোর মাসেল দুর্বল হলে শিশুর ভারসাম্য ধরে রাখার ক্ষমতা, স্বাভাবিক  চলাফেরার ক্ষমতা (মোটর স্কিল) তৈরি হতে দেরি হতে পারে।

৫. ভবিষ্যতে জয়েন্টে ব্যথা

নিতম্ব,হাঁটু ও গোড়ালিতে দীর্ঘদিন বেশি চাপ পড়লে বড় হয়ে ব্যথা বা অকাল আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে।

৬. ভুল ভঙ্গি (পশ্চার)

নিয়মিত W Sitting করলে কাঁধ ঝুঁকে যাওয়া, কোমর সামনের দিকে হেলে থাকা (অ্যান্টেরিয়র পেলভিক টিল্ট) বা মেরুদণ্ডের স্বাভাবিক গঠন বদলে যাওয়ার আশঙ্কা থাকে।

এটি কি অটিজমের লক্ষণ?

অনেকে মনে করেন W Sitting অটিজমের লক্ষণ। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা ঠিক নয়।  

অটিজম থাকা কিছু শিশুর পেশির টোন কম বা কোর দুর্বল হতে পারে, তাই তারা এই ভঙ্গি পছন্দ করে। কিন্তু অনেক স্বাভাবিক শিশুও মাঝে মাঝে এভাবে বসে। তাই শুধু এই ভঙ্গির ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

হাইপারমোবিলিটি কি এর কারণ?

সবসময় নয়। যেসব শিশুদের জয়েন্ট আলগা (হাইপারমোবাইল) হয়ে যায়, তারা অতিরিক্ত সাপোর্টের জন্য W Sitting- এ বসতে পছন্দ করতে পারে। তবে বেশিরভাগ শিশুই কখনও সখনও এভাবে বসে—এর মানে এই নয় যে তারা হাইপারমোবাইল।

কীভাবে এই অভ্যাস বদলাবেন?

  • সময়, ধৈর্য ও নিয়মিত মনে করালে বেশিরভাগ শিশুই অভ্যাস বদলাতে পারে।
  • বসার সঠিক ভঙ্গি
  • ক্রিসক্রস (পা ক্রস করে বসা)
  • লং সিটিং (পা সামনে সোজা রেখে বসা)
  • সাইড সিটিং (এক পা সামনে ভাঁজ, অন্য পা পেছনে—Z আকৃতি)
  • শিশু পা W আকৃতি করে বসলে বারবার তাকে বলুন —“পা সামনে রাখো।” নিয়মিত মনে করালে তারা নিজেই ঠিক করতে শিখবে।

কীভাবে কোর মাসেলের শক্তি বাড়াবেন?

  • হামাগুড়ি, ওঠা-নামা, হাঁটু গেড়ে বসা।
  • রং করা বা পাজল করা টেবিলে বসা
  • বলের ওপর বসা বা দোলনা চেয়ারে বসা (বয়স উপযোগী হলে)
  • ভাল ভঙ্গিতে বসলে প্রশংসা করুন

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

কয়েক মাস চেষ্টা করেও যদি ভঙ্গি না বদলায়, বা শিশুর মেঝেতে সোজা হয়ে বসতে সবসময় সমস্যা হয়, তাহলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্টের সহায়তা নিন।

W Sitting ছোটদের কাছে স্বাভাবিক ও আরামদায়ক মনে হলেও, দীর্ঘদিনের অভ্যাস শরীরের গঠন ও ভঙ্গিতে প্রভাব ফেলতে পারে। তাই বকবেন না ওদের বরং ধীরে ধীরে সচেতনতা ও অনুশীলনের মাধ্যমে স্বাস্থ্যকর ভঙ্গিতে বসার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে ভাল উপায়।


```