Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ইউটিআই বার বার হচ্ছে, প্রস্রাবের সংক্রমণ ঠেকাতে কী করণীয় বলছেন ডাক্তারবাবুরা

চিকিৎসকরা বলছেন, ইউটিআই একবার হলে কিন্তু বারবার বিব্রত করতে পারে, তাই ইনফেশনটা পুরোপুরি সারানো প্রয়োজন এবং সে জন্য ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

ইউটিআই বার বার হচ্ছে, প্রস্রাবের সংক্রমণ ঠেকাতে কী করণীয় বলছেন ডাক্তারবাবুরা

শেষ আপডেট: 2 February 2024 23:49

দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউ টি আই (Urinary tract infections/UTI) এখন খুব পরিচিত একটি সমস্যা। মূলত ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালীতে এই সংক্রমণ হয়। যে কোনও বয়সি পুরুষ বা মহিলা এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তলপেটের ব্যথা, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় যোনিতে জ্বালা-ব্যথাভাব, সেই সঙ্গে শীত শীত ভাব, কাঁপুনি–এ সবই হল প্রস্রাবের সংক্রমণের প্রাথমিক উপসর্গ।মূত্রনালীর সংক্রমণের নানা কারণ থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তা অতর্কিতে হানা দেয়। সাধারণ কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেই ইনফেকশনের কারণ স্পষ্ট হবে। চিকিৎসকরা বলছেন, ইউটিআই একবার হলে কিন্তু বারবার বিব্রত করতে পারে, তাই ইনফেশনটা পুরোপুরি সারানো প্রয়োজন এবং সে জন্য ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। নিজের ইচ্ছেমতো ওষুধপত্র খেতে আরম্ভ করবেন না, তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়।

রোগের (urinary tract infection) লক্ষণ এড়িয়ে যাবেন না

বারবার প্রস্রাব পাওয়া

প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা হওয়া, তলপেটে ব্যথা

শীত শীত করতে পারে, অনেকের কাঁপুনি দেয় শরীরে

খিদে কমে যাবে, বমি ভাব থাকবে, শরীর দুর্বল লাগবে

প্রস্রাবের রং ঘোলাটে হতে পারে, সঙ্গে রক্তও পড়তে পারে

প্রস্রাবে দুর্গন্ধ হবে

এই ধরনের লক্ষণ দেখলে রুটিন ইউরিন টেস্ট (Urinary tract infection) ছাড়া ইউরিন কালচার এবং দরকার হলে আলট্রাসাউন্ড স্ক্যান, এক্স-রে ও  টেস্ট ছাড়া ইউরিন কালচার এবং দরকার হলে আলট্রাসাউন্ড স্ক্যান, এক্সরে, ডিএমএসএ স্ক্যান করিয়ে নিতে হবে।

রোগ ঠেকানোর উপায় কী?

পরিচ্ছন্নতা বজায় রাখা। যাঁরা নিয়মিত পুকুরে বা সুইমিং পুলে সাঁতার কাটেন, তাঁরা পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। এই ধরনের জলাশয় থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।

প্রতিদিন স্নানের সময় জল দিয়ে যোনি পরিস্কার, পরিচ্ছন্ন রাখাটা দরকারি। বাজার চলতি কেমিক্যাল ব্যবহার না করে জল বা বিশেষজ্ঞের পরামর্শ মতো ভ্যাজাইনাল লোশন ব্যবহার করতে পারেন। ঋতুস্রাবের সময়েও এই পরিচ্ছন্নতাটা খুবই প্রয়োজনীয়।

অন্তর্বাস কাচুন নিয়মিত। সেই ক্ষেত্রেও অতিরিক্ত কড়া সাবান ব্যবহার না করাই ভাল। কাচার পরে কড়া রোদে শুকোনো জরুরি। অন্ধকার, স্যাঁতস্যাঁতে জায়গায় শুকনো করা অন্তর্বাস কিন্তু সংক্রমণের কারণ হতে পারে।

বাইরে বেরনোর থাকলে অনেক সময় মহিলারা জল কম খান, সেটা একেবারেই করা উচিত নয়। যাঁরা পাবলিক টয়লেট ব্যবহার করেন, তারা সঙ্গে টয়লেট সিট ক্লিনজ়ার ক্যারি করুন সব সময়।

অনেকেই বাজার চলতি নানা লুব্রিক্যান্ট ব্যবহার করেন। যেগুলো পরবর্তীকালে পিরিয়ডের সমস্যা, যৌনাঙ্গের নানা রোগের কারণ হয়। সে ক্ষেত্রে নারকেল তেল, অলিভ অয়েলই আদর্শ ভ্যাজাইনাল লুব্রিক্যান্ট হতে পারে।


```