Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এই সব খাবার খেলে হু হু করে কমে যাবে শুক্রাণু, বলছে গবেষণা

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অতি-প্রক্রিয়াজাত খাবার (Ultra-processed foods) পুরুষদের শুক্রাণু সংখ্যা ও গুণমান কমিয়ে দিচ্ছে। প্রভাব ফেলছে হরমোনের উপর।

এই সব খাবার খেলে হু হু করে কমে যাবে শুক্রাণু, বলছে গবেষণা

প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 September 2025 16:56

দ্য ওয়াল ব্যুরো: আজকাল দ্রুত জীবনযাত্রার কারণে অনেকেই বেশি ভরসা করছেন আল্ট্রা প্রসেসড ফুড বা অতি-প্রক্রিয়াজাত খাবারের উপর। স্বাদে চটপটে হলেও এগুলো যে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, তার প্রমাণ মিলছে বারবার। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, পুরুষদের ক্ষেত্রে এর প্রভাব ভয়াবহ।

গবেষণায় দেখা গিয়েছে, অতি-প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত ব্যবহার পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা হ্রাস করতে পারে। শুধু তাই নয়, একই ক্যালোরি গ্রহণ করলেও এই খাবার ওজন দ্রুত বাড়িয়ে দেয়, তুলনায় কম প্রক্রিয়াজাত খাবারের। বিশেষজ্ঞ সারাংশ জৈনের মতে, এ ধরনের খাবার পুরুষদের যৌন স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে।

তথ্যে উঠে এসেছে, যারা বেশি পরিমাণে হাই ক্যালোরি আল্ট্রা প্রসেসড খাবার খান, তাদের শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)-এর মাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকে। অথচ শুক্রাণু উৎপাদনের জন্য এই হরমোন অত্যন্ত জরুরি। এর ফলে শুক্রাণুর গতি ও কার্যকারিতা দু’টিই ক্ষতিগ্রস্ত হয়।

গবেষকরা মনে করছেন, এর অন্যতম কারণ হতে পারে cxMINP নামক রাসায়নিক, যা হরমোনের মাত্রায় বড়সড় পরিবর্তন আনতে সক্ষম। এই এন্ডোক্রাইনের সমস্যা শুধু শুধু শুক্রানু হ্রাস করে, তা নয়, সামগ্রিক যৌন হরমোনের ভারসাম্যকেও নষ্ট করে দেয়।

অর্থাৎ স্বাদের প্রলোভনে আমরা যে খাবারের দিকে ঝুঁকছি, তা কিছুক্ষণের জন্য আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা সম্ভব প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবারকে অগ্রাধিকার দিন।


```