Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ার্কআউটের পর এই ৪ কাজেই পেট থাকবে টানটান! ৩১ কেজি ওজন ঝরিয়ে টিপস শেয়ার করলেন ফিটনেস কোচ

সম্প্রতি ফিটনেস কোচ ক্যাথরিন ডাকোটা কাইজার নিজের শরীরের এক বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রাকৃতিক উপায়ে তিনি ঝরিয়েছেন ৩১ কেজি ওজন।

ওয়ার্কআউটের পর এই ৪ কাজেই পেট থাকবে টানটান! ৩১ কেজি ওজন ঝরিয়ে টিপস শেয়ার করলেন ফিটনেস কোচ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 June 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: আজকের দিনে অনলাইনে ছড়িয়ে থাকা অজস্র ওজন কমানোর ‘হ্যাক’ দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন — আসলে কোনটা সত্যি কাজে দেয় আর কোনটা শুধু সময়ের অপচয়।

সম্প্রতি ফিটনেস কোচ ক্যাথরিন ডাকোটা কাইজার নিজের শরীরের এক বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রাকৃতিক উপায়ে তিনি ঝরিয়েছেন ৩১ কেজি ওজন।

তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়েছে অজস্র ওজন কমানোর টিপস ও সহজ টিপসে ভরা ভিডিও। ৯ জুন তিনি শেয়ার করেন এমন চারটি জিনিস, যেগুলো তিনি প্রতিটি ওয়ার্কআউটের পর অনুসরণ করেন—যাতে পেট থাকে একদম ফ্ল্যাট, আর ওজনও সহজে বাড়ে না।

তিনি বারবার একটা বিষয়ে জোর দিয়েছেন,তা হল স্ট্রেস হরমোন কমানো। কর্টিসল নামক এই হরমোন শরীরে ফ্যাট জমার অন্যতম কারণ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এই হরমোনজনিত ফ্যাট সাধারণত পেটের চারপাশে জমে, যাকে বলে ভিসারাল ফ্যাট।

কী সহজ টিপস দিলেন তিনি?

১. ওয়ার্কআউটের পর হাঁটাহাঁটি
ক্যাথরিন জানান, “ওয়ার্কআউটের পরে অন্তত ৫ মিনিট হাঁটি। বিশেষ করে যদি HIIT ওয়ার্কআউট করি, তখন শরীর বলতে চায়—বসে পড়ো! কিন্তু ৫ মিনিটের হালকা হাঁটাহাঁটি শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক করে, আর কর্টিসলের মাত্রাও কমে যায়।”

২. প্রোটিন খাওয়ায় জোর দেওয়া
“২৫ গ্রাম প্রোটিন পাউডার জলে মিশিয়ে প্রোটিন শেক খাই। স্ট্রেংথ ট্রেনিং + প্রোটিন = লিন মাসল গেইন = দ্রুত ফ্যাট কমা।
শরীরে যত বেশি মাসল থাকবে, ফ্যাট তত দ্রুত বার্ন হবে—বিশেষ করে পেটের। ওয়ার্কআউট করে যদি প্রোটিন না খাও, তাহলে সেই ওয়ার্কআউটের কোনও মানেই থাকে না।”

৩. সুষম খাবার খাওয়া
“ওয়ার্কআউটের এক ঘণ্টার মধ্যে একটা ভারী মিল খাই—আরও ২৫ গ্রাম প্রোটিন, সঙ্গে অন্তত ৫০ গ্রাম কার্ব। কার্বস হলো সেই ‘গাড়ি’, যা প্রোটিনকে রক্তে পৌঁছে দেয়। এতে শরীরে মাসল তৈরি হয়, ফ্যাট কমে।”

৪. কর্টিসল নিয়ন্ত্রণ
“প্রতিদিন পা দেয়ালে সাপোর্ট দিয়ে উপর দিকে তুলে ১০ মিনিট শুয়ে থাকি—এই বিশেষ ভঙ্গিমা parasympathetic nervous system অ্যাক্টিভ করে, যেটা কর্টিসল কমানোর সহজতম উপায়।”


```