Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পেটের চর্বি কমাতে হিমশিম খাচ্ছেন! এই ৪ স্মার্ট ফর্মুলায় হবে মুশকিল আসান, শেয়ার করলেন ফিটনেস কোচ

পেটের মেদ (How to lose belly fat) কমাতে চাইলে প্রথমে বুঝতে হবে যে শরীরের কোনও নির্দিষ্ট অংশ থেকে আলাদাভাবে মেদ কমানো যায় না (Fitness coach advice)।

পেটের চর্বি কমাতে হিমশিম খাচ্ছেন! এই ৪ স্মার্ট ফর্মুলায় হবে মুশকিল আসান, শেয়ার করলেন ফিটনেস কোচ

ওজন ঝরানোর উপায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 January 2026 13:47

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানেই নতুন শুরুর প্রতিশ্রুতি। অনেকেই ঠিক করেন এবার শরীরচর্চা করে ফিট হবেনই, আর সেই তালিকায় পেটের মেদ কমানো থাকে সবার উপরে (Belly fat reduction)। কিন্তু পেটের চর্বি কমানো যতটা জরুরি, ঠিক ততটাই কঠিন (Weight loss tips)। ভুল ধারণা আর ভুল পদ্ধতির কারণে অনেকে শুরু করেও দীর্ঘদিন টিকে থাকতে পারেন না। এই ভুল ধারণা দূর করে কীভাবে পেটের মেদ কমানো সম্ভব- তা নিয়ে পরামর্শ দিলেন কাল্ট ফিটের প্রতিষ্ঠাতা এবং ফিটনেস বিশেষজ্ঞ ঋষভ তেলং।

সম্প্রতি ঋষভ একটি ভিডিও শেয়ার করে জানান, পেটের মেদ (How to lose belly fat) কমাতে চাইলে প্রথমে বুঝতে হবে যে শরীরের কোনও নির্দিষ্ট অংশ থেকে আলাদাভাবে মেদ কমানো যায় না (Fitness coach advice)। পেটের মেদ কমবে তখনই, যখন গোটা শরীরের ফ্যাট কমতে শুরু করবে। তাই ‘স্পট রিডাকশন’-এর ধারণা পুরোপুরি ভুল।

এরপর তিনি চারটি সহজ কিন্তু কার্যকর উপায় (Smart fat loss formulas) জানান,

নিয়মিত শরীরচর্চা করা

মেদ কমানোর সবচেয়ে জরুরি শর্ত হল নিয়মিত নড়াচড়া করা। ঋষভের মতে, এমন কোনও ব্যায়াম বা কাজ বেছে নিন যা আপনি রোজ করতে পারবেন। তিনি ওজন তোলা ও কার্ডিও- দুটোই করতে বলেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এমন কিছু করা যা আপনার ভালো লাগে, কারণ নিয়মিত ব্যায়ামই দ্রুত ও স্থায়ী ফল দেয়।

স্মার্ট খাবার নির্বাচন

সুস্থ থাকা এবং মেদ কমানোর মূল ভিত্তি হল সঠিক খাবার। ঋষভের পরামর্শ, প্রতিটি খাবারে লিন প্রোটিন রাখুন এবং সবজি, ফল, বাদাম-বীজ নিয়মিত খান। পরিমাণ নিয়ন্ত্রণ করাও খুব জরুরি। তিনি বলেন, এমনভাবে খান যাতে পেট পুরো ভর্তি না হয়ে যায়। প্রয়োজনে দিনের বিভিন্ন সময় অল্প অল্প করে খেয়ে নেবেন।

ধীরে ধীরে খাওয়া

ঋষভের মতে, এটি ‘এলিট লেভেল’ অভ্যাস। কী খাচ্ছেন তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ কত ধীরে খাচ্ছেন। ধীরে চিবিয়ে খেলে শরীর স্বাভাবিকভাবে বুঝতে পারে কখন পেট ভরছে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ওজনও নিয়ন্ত্রণে থাকে।

নিজের শরীরকে বুঝুন

ঋষভ বলেন, কয়েক সপ্তাহ পর যদি কোনও পরিবর্তন না দেখতে পান, তাহলে হয় ক্যালোরি ১০-১৫ শতাংশ কমিয়ে দিন, নয়তো প্রতিদিন শরীরচর্চার মাত্রা একটু বাড়িয়ে দেখুন। অর্থাৎ নিজের শরীর কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, তা বুঝে এগোতে হবে। ভুল থাকবে কিন্তু চেষ্টা থামালে চলবে না (How to lose belly fat)। এতে নিজের শরীর সম্পর্কে সচেতনতা বাড়ে এবং দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত হয়।

ঋষভের মতে, পেটের মেদ কমানো কঠিন হলেও অসম্ভব নয়, পরিকল্পনা, নিয়মিত অভ্যাস এবং নিজের শরীরকে বোঝাই সাফল্যের চাবিকাঠি।


```