Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বাচ্চার স্ক্রিনটাইম বন্ধ করলেই হবে না, বিকল্পও ভাবতে হবে! কী পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ?

স্ক্রিন টাইম বাড়ছে তো বটেই (screen time alternative option to child), শিশু বিশেষজ্ঞের চিন্তার আরও একটা বড় কারণ এটাও যে, বাচ্চাদের নিজেদেরও 'ভাল সময়' কাটাবার সময় নেই।

বাচ্চার স্ক্রিনটাইম বন্ধ করলেই হবে না, বিকল্পও ভাবতে হবে! কী পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 January 2026 17:44

দ্য ওয়াল ব্যুরো: বাবা-মা ব্যস্ত। এদিকে নিউক্লিয়ার ফ্যামিলির (nuclear family) যুগে দাদু, ঠাকুমা বা যৌথ পরিবারের সঙ্গে মিলেমিশে বড় হয়ে ওঠা, বাচ্চাদের কাছে একপ্রকার বিলাসিতাই বটে। বন্ধ খেলাধুলোও। ফলে বাড়ছে বাচ্চাদের স্ক্রিনটাইম (child screen time), যেটা ঘুম ওড়াচ্ছে বাবা-মায়েদের। কিন্তু শুধু স্ক্রিনটাইম (screen time issues in children) নিয়ে ভাবলে হবে না, তার বিকল্প কী দেবেন বাচ্চাকে (what should be screen time alternative option to child) - সেটা নিয়েই ভাবতে বলছেন শিশু বিশেষজ্ঞ অমিতা সিনহা (Pediatric advice)।

দেশের সবচেয়ে বৃহৎ পেডিয়াট্রিক মেডিক্যাল কনফারেন্স— পেডিকন ২০২৬ (Pedicon 26)-এ দ্য ওয়ালের (The Wall News) মুখোমুখি হয়ে ডাঃ সিনহা বলেন, ''ভারতে বাচ্চাদের স্ক্রিনটাইম কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো দেশের থেকেও বেশি। বাচ্চাদের কাছ থেকে 'গ্রিন টাইম'টাই (Green time) হারিয়ে গেছে।

কী এই গ্রিন টাইম (what is Green time)?

স্ক্রিন টাইমের ঠিক বিপরীত হল গ্রিন টাইম। ডাঃ সিনহা বুঝিয়ে বলেন, ''বাইরে বেরিয়ে বা মাঠে গিয়ে খেলা, বন্ধুদের সঙ্গে মেলামেশা এখন একদম কমে গেছে। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি। শহরগুলোতে কোনও পার্কও নেই।'' শুধু তাই নয়, শিশু বিশেষজ্ঞের চিন্তার কারণ এটাও যে, বাচ্চাদের নিজেদেরও 'ভাল সময়' কাটাবার সময় নেই। তিনি বলেন, ''সকাল স্কুল থেকে ফিরে টিউশন ক্লাস, তারপর বাড়ি। যেটুকু সময় তারা বাড়িতে থাকে, স্ক্রিনের সামনে কাটছে। এটা এখন এক নেশার (screen time digital addiction) মতো হয়ে উঠেছে।''

বাচ্চাদের ডিজিটাল ডিটক্স (Child's digital detox) - সাজেশন দিলেন শিশু বিশেষজ্ঞ অমিতা সিনহা

তাঁর পরামর্শ, ''বাচ্চাদের সময় দিতে হবে। বাবা-মারাই এখানে 'স্টেকহোল্ডার', অর্থাৎ তাঁরাই এখানে সবচেয়ে বড় ভূমিকায় রয়েছেন। যদি বাচ্চাদের শুধু বলা হয়, তুমি স্ক্রিন দেখবে না, তাতে কাজ হবে না। স্ক্রিনের বিকল্প কী, সেটাও ওদের বলে দিতে হবে। ওদের কাছ পর্যন্ত সেই বিকল্প এনে দিতে হবে।''

কী হতে পারে স্ক্রিনের বিকল্প (screen time alternative option to child)?

শিশু বিশেষজ্ঞের বিধান, ''মা-বাবা যেন সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটান। ওদের সঙ্গে খেলতে হবে, ওদের নিয়ে বাইরে বেরতে হবে।''

বাবা-মাকেই উদাহরণ হয়ে উঠতে হবে (Parents role in screen time)

''বাচ্চা যদি দেখে মা বা বাবা নিজেই মোবাইল দেখেন সারাক্ষণ, ইউটিউব দেখছেন বা রিলস বানিয়ে চলেছেন, সে কী শিখছে? বাচ্চা তো বাবা-মাকেই রোল মডেল মনে করবে। বাবা-মা যেন বাচ্চাদের কাছে আদর্শ উদাহরণ হয়ে ওঠেন।''

বাবা-মাকে শিশু বিশেষজ্ঞের টিপস (Pediatrician tips to parents) 
 
ডাঃ সিনহার মতে, ''সবথেকে আগে মা-বাবাকে ডিজিটাল ডিটক্স (digital detox) করতে হবে। তাহলে আসল অর্থে বাচ্চাও শিখবে, জানবে যে, এটার বাইরেও কিছু আছে।'' তিনি জানান, খেলাধুলো বা বাইরে গিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করা, সোশ্যাল ইন্টারঅ্যাকশন ফেরাতে হবে। ডিজিটাল ডিটক্স যদি করতেই হয়, তাহলে বাচ্চা এবং মা-বাবা - সবাইকেই একসঙ্গে চলতে হবে। এটাই স্ক্রিনটাইমের বিকল্প হিসেবে সঠিক প্ল্যান হতে পারে।


```