Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জন্মের ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতেই হবে, পেডিকনে প্রশিক্ষণ দিলেন দেশের তাবড় বিশেষজ্ঞরা

PEDICON26–এ INSPIRE প্রকল্প প্রকাশ করল ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স। শিশুদের মায়ের দুধ খাওয়ানোর সচেতনতা ও শিশু-নার্স প্রশিক্ষণে জাতীয় পরিকল্পনার সূচনা হল সল্টলেক ইএসআই হাসপাতালের মঞ্চে।

জন্মের ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতেই হবে, পেডিকনে প্রশিক্ষণ দিলেন দেশের তাবড় বিশেষজ্ঞরা

পেডিকনের প্রশিক্ষণ।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 18 January 2026 17:20

দ্য ওয়াল ব্যুরো: শিশুর জন্মের পর প্রথম ছ’মাস শুধুই মায়ের দুধ খাওয়াতে হবে সন্তানকে—এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম এখন অনেকেই জানেন। কিন্তু হাসপাতাল ও পরিবারের দৈনন্দিন বাস্তবতায় অনেকসময়েই এই নিয়মের পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ হয় না। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (NFHS)-এর সাম্প্রতিক তথ্য বলছে, ভারতে ছ’মাসের শিশুদের মধ্যে প্রায় ৬৩.৭ শতাংশকে টানা মাতৃদুগ্ধ পান করানো হয়। যদিও শিশু বিশেষজ্ঞদের মতে এই সংখ্যার আরও বৃদ্ধি প্রয়োজন। বিশেষত প্রিম্যাচিওর্ড শিশুদের ক্ষেত্রে মায়ের দুধই দ্রুত আরোগ্যের সবচেয়ে কার্যকর উপায়।

NFHS-এর তথ্য ও চিকিৎসকদের উদ্বেগ

শিশু বিশেষজ্ঞরা জানান, অনেক পরিবারেই সচেতনতার ঘাটতি বা সামাজিক ধারণার কারণে শিশুকে জন্মের পর জল, মধু বা অন্য তরল খাওয়ানোর প্রবণতা এখনও কমেনি। এতে শিশুর পুষ্টি, রোগপ্রতিরোধ, জলীয় ভারসাম্য—সবই ক্ষতিগ্রস্ত হয়।

এ কারণেই টানা ছ’মাস একমাত্র মাতৃদুগ্ধ এবং পরে বয়স অনুযায়ী সহায়ক পুষ্টিকর খাবার—এটাই বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশ।

PEDICON–এ আলোচনার কেন্দ্রবিন্দু ব্রেস্ট ফিডিং

এবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে শিশু বিশেষজ্ঞদের সংগঠন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP)-এর ৬৩তম জাতীয় সম্মেলন PEDICON 2026। এখানেই ব্রেস্ট ফিডিং নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রথমবারের মতো নার্সদের বিশেষ প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে—যা পরবর্তীতে একটি জাতীয় প্রকল্পের রূপ নিয়েছে।

সম্মেলনে জানানো হয়েছে, IAP Action Plan 2026 এবং প্রেসিডেন্সিয়াল ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research) — যার নেতৃত্বে রয়েছেন সংগঠনের সভাপতি ডা. নীলম মোহন।

INSPIRE: দেশের নার্সদের জন্য জাতীয় প্রশিক্ষণ মডিউল

সংগঠন সূত্রে জানানো হয়েছে, INSPIRE–এর মূল লক্ষ্য, দেশের শিশু ও নবজাতকদের যত্ন, রোগ নির্ণয় ও জরুরি চিকিৎসায় নার্সদের দক্ষতা বৃদ্ধি করা।

এই পরিকল্পনার আওতায় প্রতি রাজ্য ও শহর শাখাকে প্রতি বছর অন্তত ৩ থেকে ৬টি প্রশিক্ষণ কর্মশালা করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে বছরে প্রায় ৫,০০০ পেডিয়াট্রিক নার্স বিশেষ প্রশিক্ষণ পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে, নবজাতকের অসুস্থতা দ্রুত চিহ্নিত করা, দ্রুত পুনরুজ্জীবন ও চিকিৎসা প্রক্রিয়া, সঠিক সময়ে সঠিক চিকিৎসায় শিশুকে রেফার করা।

প্রকল্পের নেতৃত্বে চিকিৎসকদের সর্বভারতীয় টিম

INSPIRE প্রকল্পের জাতীয় দায়িত্বে ছিলেন ডা. জেশাল শেঠ (মুম্বাই)। তাঁকে সহায়তা করছেন কলকাতার ডা. অগ্নিমিত্রা গিরি, এছাড়া রয়েছেন ডা. মুথাইয়া পেরিকুপান, ডা. পুণম যোশী, ডা. মঞ্জু কেদারনাথ-সহ একাধিক চিকিৎসক ও সিনিয়র নার্সিং অফিসার।

এই পরিকল্পনার প্রথম ওয়ার্কশপ ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় কলকাতার সল্টলেকের ইএসআই এমবি স্কিমের কার্যালয়ে। উদ্বোধনী মঞ্চে ছিলেন, ডা. নীলম মোহন, সভাপতি IAP, ডা. স্বপন রায়, কার্যকরী সভাপতি PEDICON26, ডা. অতনু ভদ্র, কার্যকরী সম্পাদক, ডা. তন্ময় চক্রবর্তী, ডিরেক্টর (ESI MB Scheme), ডা. অমিত ভট্টাচার্য, ডেপুটি ডিরেক্টর (মেডিক্যাল) প্রমুখ। পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে আগত পেডিয়াট্রিক বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।

জাতীয় জনস্বাস্থ্যে বড় সিগন্যাল

চিকিৎসক মহলের মতে, ভারতে শিশু ও নবজাতকের মৃত্যু ও অপুষ্টির অন্যতম বড় কারণ হল—পরিবার এবং নার্সিং পর্যায়ে যথাযথ প্রশিক্ষণের ঘাটতি। INSPIRE সেই জায়গাটাতেই থেমে থাকা চিহ্ন বদল করতে পারে। স্বাস্থ্য মহলের আশা—এই উদ্যোগ কার্যকর হলে শিশু স্বাস্থ্য সুরক্ষায় বড় পরিবর্তন দেখা যাবে।


```