Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী, রোদের দেখা নেই, ভিজে জামা-জুতো ঘরেই শুকোবেন কীভাবে?

ভিজে জামা-কাপড় শুকনো করাই হোক কিংবা জুতো শুকিয়ে তাকে আবার ব্যবহারযোগ্য করা, বর্ষার দিনে সবচেয়ে বড় সমস্যাই হয়ে দাঁড়ায় এই বিষয়গুলোই। তবে কয়েকটা সহজ উপায়ে ঘরেই মেটানো সম্ভব সেইসব ঝামেলা।

টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী, রোদের দেখা নেই, ভিজে জামা-জুতো ঘরেই শুকোবেন কীভাবে?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 24 August 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। সকাল থেকে রাত, মুষলধারে বা মাঝারি বৃষ্টি যেন থামছেই না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও এই আবহাওয়া চলবে। সোমবার ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা। ফলে অফিস, পড়াশোনা বা প্রয়োজনীয় কাজ থেমে থাকার কোনও উপায় নেই। রোজই বাইরে বেরোতে হচ্ছে, আর সেই সঙ্গে ভিজে জামা-কাপড় আর জুতোর ঝক্কি সামলাতে হচ্ছে গৃহস্থদের।

ভিজে জামা-কাপড় শুকনো করাই হোক কিংবা জুতো শুকিয়ে তাকে আবার ব্যবহারযোগ্য করা, বর্ষার দিনে সবচেয়ে বড় সমস্যাই হয়ে দাঁড়ায় এই বিষয়গুলোই। তবে কয়েকটা সহজ উপায়ে ঘরেই মেটানো সম্ভব সেইসব ঝামেলা। কীভাবে?

ওয়াশিং মেশিনে কাচা জামা

আধুনিক ওয়াশিং মেশিনে এখন বেশিরভাগ ক্ষেত্রেই স্পিন ড্রাই সুবিধা থাকে, ফলে জামা কাপড় প্রায় ৭০-৮০ শতাংশ শুকনো হয়েই বের হয়। এরপর ঘরের ভেতর দড়ি টাঙিয়ে বা জামাকাপড় শুকোনোর স্ট্যান্ডে হ্যাঙ্গার ব্যবহার করে মেলে দিলে দ্রুত শুকিয়ে যায়। চাইলে ফ্যান চালিয়ে রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যে ঘরে জামা শুকোচ্ছেন সেখানে কেউ যেন দীর্ঘক্ষণ না থাকে। কারণ সেক্ষেত্রে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে।

হাতে কাচা জামা

হাতে কাচলে জামা ভাল করে নিংড়ে প্রথমে বাথরুমে ঝুলিয়ে দিন, যাতে অতিরিক্ত জল ঝরে যায়। তারপর চাইলে হেয়ার ড্রায়ার ব্যবহার করে জামা আধা শুকনো করে নিতে পারেন। বারান্দা থাকলে, আর যদি সেখানে বৃষ্টির জল ঢোকার সম্ভাবনা না থাকে, সেখানেও জামা-কাপড় শুকোনো যেতে পারে।

ভিজে জুতো শুকনো করার উপায়

রবারের জুতোর তেমন সমস্যা নেই, কিন্তু কাপড় বা চামড়ার জুতো বর্ষার দিনে ভিজে গেলে শুকনো করতে বেশ ঝক্কি পোহাতে হয়। বাড়ি ফিরে প্রথমেই জুতোর সোল খুলে নিয়ে পাখার নীচে রেখে দিন। জুতোর ভেতরে শুকনো খবরের কাগজ বা টিস্যু পেপার গুঁজে দিন। জল শুষে নেবে। কিছুক্ষণ পর কাগজ বা টিস্যু যাই রাখুন, তা ভিজে গেলে বদলে দিন। বারবার এভাবে করলে জুতো দ্রুত শুকিয়ে যাবে। চাইলে জুতোকেও খবরের কাগজ দিয়ে মুড়ে রাখতে পারেন।

বর্ষার ভেজা দিনে এই সহজ কৌশলগুলো কাজে লাগালে জামা-কাপড় কিংবা জুতো শুকনোর ঝক্কি অনেকটাই কমে যাবে। ফলে টানা বৃষ্টির মধ্যেও দৈনন্দিন কাজে বাড়তি অসুবিধা হবে না।


```