Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতে সোয়েটার পরে ঘুমোচ্ছেন? শীতে এই অভ্যাস শরীরের ক্ষতি করছে, বিকল্প খুঁজে দিলেন চিকিৎসকেরা

চিকিৎসকদের মতে, সারারাত সোয়েটার বা ভারী উলের পোশাক পরে ঘুমোলে শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা পড়তে পারে।

রাতে সোয়েটার পরে ঘুমোচ্ছেন? শীতে এই অভ্যাস শরীরের ক্ষতি করছে, বিকল্প খুঁজে দিলেন চিকিৎসকেরা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 January 2026 14:24

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই ঠান্ডা জাঁকিয়ে বসেছে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ- সব জায়গাতেই পারদ নেমে কনকনে শীত অনুভূত হচ্ছে (Winter in Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামতে পারে। আর এই সময়েই রাতের ঘুমে আরাম পেতে অনেকেই সোয়েটার বা উলের পোশাক পরে শুতে যাচ্ছেন ( (Health risks of heavy winter clothes))। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে পরিবার আরও বেশি সাবধানতা নিচ্ছেন। তবে আরামে ঘুমোনোর এই পদ্ধতি যে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে (Sleeping in sweater risks), সে বিষয়ে জোর সতর্কতা দিচ্ছেন চিকিৎসকেরা (winter health tips)।

চিকিৎসকদের মতে, সারারাত সোয়েটার বা ভারী উলের পোশাক পরে ঘুমোলে শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা পড়তে পারে (Dangers of wearing sweater at night)। এতে একাধিক শারীরিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। কী কী সমস্যা হতে পারে (Health risks of heavy winter clothes), দেখে নেওয়া যাক-

ত্বকে অ্যালার্জি বা সংক্রমণ

উলের পোশাক সরাসরি ত্বকে লেগে থাকলে ঘর্ষণের পাশাপাশি ঘামে ভিজে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে। এতে চুলকানি, একজিমা বা ডার্মাটাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে।

রক্ত সঞ্চালনে সমস্যা

সোয়েটার বা উলের পোশাক সাধারণত শরীরের সঙ্গে লেগে থাকে (Winter sleeping mistakes)। এটি বেশি টাইট হলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে। রাতে দীর্ঘক্ষণ একইভাবে শুয়ে থাকলে হাত-পা ঝিঁঝিঁ ধরা, অবশ লাগা বা ব্যথা হওয়া খুব সাধারণ বিষয়। হৃদরোগীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া

উল বা পশম শরীরের তাপ আটকে রাখে। ফলে ঘুমের মধ্যে শরীরের তাপমাত্রা হঠাৎই বাড়তে পারে। এতে মাঝরাতে অস্বস্তি, বুক ধড়ফড়, মাথা ঘোরা এমনকি রক্তচাপ বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

শ্বাসকষ্টের ঝুঁকি

হাঁপানি, অ্যালার্জি বা ব্রঙ্কাইটিসে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে উলের সূক্ষ্ম তন্তু শ্বাসযন্ত্রে সমস্যা তৈরি করতে পারে। এতে কাশি, শ্বাসকষ্টের উপসর্গ বাড়ে।

শিশুদের জন্য আরও বিপজ্জনক

শিশুদের ত্বক অত্যন্ত কোমল। সোয়েটার পরে ঘুমোলে ঘামাচি, র‍্যাশ কিংবা ত্বকে দাগ দেখা দিতে পারে। আবার শরীর বেশি গরম হয়ে ডিহাইড্রেশনের আশঙ্কাও থাকে, যা তাদের ঘুম ব্যাহত করে।

তাহলে রাতে কী পরবেন?

  • সরাসরি সোয়েটার না পরে সুতির ঢিলেঢালা পোশাক পরুন (cold weather sleep tips)।
  • খুব ঠান্ডা হলে সোয়েটারের নীচে একটি পাতলা সুতির ইনার ব্যবহার করুন।
  • সোয়েটারের বদলে চাদর, লেপ বা কম্বল ব্যবহার করুন।
  • শরীর ঢেকে না রেখে পায়ে নরম মোজা ও মাথায় হালকা টুপি ব্যবহার করা বেশি স্বাস্থ্যকর।

```