চুপিসারে শরীরে কমে যায় ভিটামিন B12, চিকিৎসা না হলে হতে পারে মারাত্মক বিপদ। কী কী উপসর্গ থাকতে পারে?

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 December 2025 10:38
দ্য ওয়াল ব্যুরো: শরীরের এক গুরুত্বপূর্ণ পুষ্টি (Nutrient) ভিটামিন বি১২ (Vitamin B12)। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে কোবালামিন (Cobalamin) বলা হয়। এই ভিটামিনের ঘাটতি হলে যে সমস্যা তৈরি হয়, তাকে বলা হয় ভিটামিন বি১২ ডেফিসিয়েন্সি (Vitamin B12 deficiency)।
শরীর নিজে থেকে এই ভিটামিন তৈরি করতে পারে না। ফলে খাবার থেকেই তা জোগান দিতে হয়। সেটা না হলে একসময় গুরুতর শারীরিক, স্নায়বিক (Neurological) এবং মানসিক (Psychological) সমস্যা তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি১২- এর শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কী কাজ করে?
এই পুষ্টি মূলত রক্তের লোহিত রক্ত কণিকা (Red Blood Cells) তৈরি করতে সাহায্য করে এবং ডিএনএ (DNA), যা শরীরের প্রতিটি কোষের জিনগত তথ্য বহন করে, তার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অর্থাৎ শরীরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে ভিটামিন বি১২ অপরিহার্য।
কেন হয় ভিটামিন বি১২-র ঘাটতি?
এই ভিটামিন শরীরে তৈরি হয় না। খাদ্য থেকেই তা আসে। সাধারণত মাছ (Fish), মাংস (Meat), ডিম (Eggs) ও দুগ্ধজাত খাবার (Dairy Products)-এ ভিটামিন বি১২ বেশি থাকে। এ ছাড়া প্রচুর খাবা, যেমন সিরিয়াল (Cereal), রুটি (Bread), প্ল্যান্ট বেসড দুধ (Plant-Based Milk) ও নিউট্রিশনাল ইস্ট (Nutritional Yeast), ফর্টিফাইড খাবার দাবারে (Fortified Foods) অতিরিক্ত ভিটামিন বি১২ থাকে।
যাঁরা সঠিক মাত্রায় এই খাবারগুলি খান না, বা যাঁদের শরীর এই ভিটামিন শোষণ করতে অক্ষম, তাঁদের ক্ষেত্রে বি১২-র ঘাটতি দেখা দিতে পারে।
চিকিৎসা না হলে কী কী সমস্যা হয়?
চিকিৎসা ছাড়া দীর্ঘদিন ভিটামিন বি১২ ঘাটতি থাকলে দেখা দিতে পারে-
চিকিৎসকদের মতে, সমস্যা যত তাড়াতাড়ি ধরা পড়ে, চিকিৎসাও তত সহজ। তবে দীর্ঘদিন চিকিৎসা না করলে ক্ষতিগ্রস্ত হতে পারে স্নায়ুতন্ত্র।
কোথা থেকে পাওয়া যায় এই ভিটামিন?
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় খাদ্যাভ্যাসই পারে এই ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে।