Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

সবচেয়ে বেশি কিডনি রোগী ভারতে! সুস্থ থাকতে বদল আনুন খাবারে, ডায়েট চার্ট সাজাবেন কীভাবে?

ভারতে কিডনি রোগীর সংখ্যা বিশ্বে সর্বাধিক। কিডনি ভাল রাখতে কীভাবে ডায়েট চার্ট সাজাবেন, কোন খাবার খাবেন আর কোনগুলো এড়িয়ে চলবেন, জেনে নিন।

সবচেয়ে বেশি কিডনি রোগী ভারতে! সুস্থ থাকতে বদল আনুন খাবারে, ডায়েট চার্ট সাজাবেন কীভাবে?

ছবি - দ্য ওয়াল

শেষ আপডেট: 20 January 2026 12:57

গার্গী দাস

হঠাৎ জ্বর, শরীরে অস্বস্তি, ৩-৪ দিন পর থেকে পা ফুলে যাচ্ছে। টেস্ট করে দেখা গেল, কিডনি খারাপ, দুটিই। ৩৫ বছরের যুবক, বাড়িতে একটা বাচ্চা, শুরু হল ডায়ালিসিস। বাঁচানো গেল না শেষ পর্যন্ত। দ্বিতীয় ক্ষেত্রে কলেজের একটি ছেলে, হঠাৎ জ্বর, কলেজ বন্ধ, পড়াশোনাও। এক্ষেত্রেও পা ফোলা শুরু ওই ৩-৪ দিনের মাথাতেই। ধরা পড়ল কিডনির সমস্যা। কলকাতা, দিল্লি, ভেলোর ঘুরে কলকাতায় হল কিডনি ট্রান্সপ্ল্যান্ট। স্বাভাবিক জীবন শুরু হল, পড়াশোনা শেষে চাকরিতে যোগ দিলেন যুবক কিন্তু শেষরক্ষা হল না। ৩-৪ বছর হঠাৎ সব শেষ। কেউ কেউ আবার সুস্থও হয়ে ওঠেন। এমন উদাহরণও মিলবে।

এখন কিডনির সমস্যা (Kidney Disease) বয়স মানে না। চিকিৎসকরা বলছেন, ভারতে এই অসুখ সবচেয়ে বেশি কারণ এদেশের মানুষ সবচেয়ে বেশি ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন। যেকোনও হাসপাতালে গেলেই কিডনি বিকল হওয়া রোগী ৪-৫টা পাওয়াই যাবে। নেফ্রোলজিস্টদের কাছেও রোগীদের লম্বা লাইন।

কিডনিতে সমস্যা হলে প্রাথমিক শর্ত তো অবশ্যই চিকিৎসা শুরু করা, যত দ্রুত সম্ভব। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। যেই ডায়ালিসিস শুরু হয়ে যায় বা অন্যান্য ওষুধপত্র, ওমনি চিকিৎসকরা কী খাবেন, কী খাবেন না-র একটা লম্বা লিস্ট হাতে ধরান। একাধিক বিধিনিষেধ থাকে তাতে। এবার এই নিয়েই মহা বিপদে পড়েন কেয়ার গিভাররা। না বুঝতে পেরে যান পুষ্টিবিদের কাছে, সেখানে গিয়েও সমস্যার সমাধান সবসময় হয় না। ফলে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল।

ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr. Narayan Bandhopadhyay) সম্প্রতি একটি ভিডিওতে কিডনি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। সেখান থেকেই কিডনি কীভাবে ভাল রাখা যাবে, ঠিক কী কী খাওয়া যাবে আর কী কী যাবে না, সেই নিয়ে একটা বিস্তারিত ধারণা পাওয়া যায়।

চিকিৎসক প্রতি ভিডিওর মতো, এটিতেও প্রথমে কিডনি (Kidney) কেন এত বিকল হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য দেন। তারপর ডানান, কোথায় সমস্যা। ডঃ বন্দ্যোপাধ্যায়ের মতে, প্রত্যেকের ডায়েট সমান হতে পারে না। কিডনির অসুখের স্টেজ, রোগী পা ফোলা, অন্যান্য প্যারামিটার্স, ব্লাড প্রেসার দেখে ডায়েট আলাদা করে তৈরি করতে হয়।

সমস্ত কিডনি রোগীর কোনটা কমন?

চিকিৎসক বলেন, 'প্রত্যেক কিডনি রোগীর যেন সোডিয়াম ইনটেক কম হয়। ৫ গ্রাম সোডিয়াম দিনে আমরা নিতে পারি, যাঁদের কিডনি খারাপ তাঁরা যদি ৪ গ্রাম প্রতিদিন নেন, তাহলেই ভাল।'

এছাড়াও পটাশিয়াম ইনটেক কম হয় যেন সকলের। ফসফরাস যেন কম থাকে ডায়েটে।

এবার কোনটা খাবেন, কোনটা খাবেন না

ডঃ বন্দ্যোপাধ্যায় জানান, কিডনির পেশেন্টরা যা খেতে পারেন, তা হল আপেল, বেরিস ও আঙুর। কিন্তু সবজির দিকে তাকালে, যে তরকারি বেশি পটাশিয়াম থাকে, সেগুলো খাওয়া নিষেধ।

পালং শাক নিষেধ করা হয় কারণ বড্ড বেশি পটাশিয়াম থাকে এতে কিডনির সমস্যা বেড়ে যেতে পারে। ফুলকপি, বাঁধা কপি, মটরশুটি-সহ শীতের শাক-সবজি খাওয়া যেতে পারে। ডালও ও তাই। শুধু প্রসেস করতে হবে।

তবে, যেটা একদম খেতে না করছেন চিকিৎসক, তা হল ডাবের জল, কলা ও পালং শাক। কারণ বড্ড বেশি পটাশিয়াম থাকে এই দুইতে।

এই প্রসেস করাটা কী?

প্রথমে ২-৩ ঘণ্টা সবজি কেটে ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবু। তারপর ফুটন্ত জলে ২ মিনিট ফুটিয়ে জল ফেলে রান্না করতে বলছেন। কোনও সমস্যা হবে না এতে। ডালের ক্ষেত্রেও একই নিয়ম। এমন প্রসেসের ফলে পটাশিয়াম ও ফসফরাস দুই-ই অনেকাংশে ওই সবজি থেকে বেরিয়ে যাবে।

তাহলে সংক্ষেপে কিডনি ভাল রাখার (Keep your Kidney safe) সহজ উপায়-

  • সুগার কন্ট্রোলে রাখা
  • প্রেশার কন্ট্রোলে রাখা
  • পটাশিয়াম ও ফসফরাস কম থাকে এমন খাবার খাওয়া
  • টকজাতীয় ফল এড়িয়ে যাওয়া
  • ডাবের জল, কলা, পালং শাকে 'না'
  • ইউরিনে ইনফেকশন যাতে না হয়
  • পেনকিলার, অ্যালকোহল, সিগারেট খাওয়া যাবে না
  • ০.৮ গ্রাম পার কেজি প্রোটিন খাওয়া যেতে পারে। এর বেশি নয়। 
     

```