Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রান্তিক মানুষের পাশে রোটারি, HIV আক্রান্তদের জন্য অরুণিমা হসপিসে চালু হল জরুরি ইউনিট

HIV-আক্রান্ত ও আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কাজ করা অরুণিমা হসপিসে এবার চালু হল ছয় শয্যার একটি জরুরি বিভাগ। 

প্রান্তিক মানুষের পাশে রোটারি, HIV আক্রান্তদের জন্য অরুণিমা হসপিসে চালু হল জরুরি ইউনিট

অরুণিমা হসপিস

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 July 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: HIV-আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কাজ করা অরুণিমা হসপিসে এবার চালু হল ছয় শয্যার একটি জরুরি বিভাগ। ৩০ জুন (২০২৫), রোটারি ক্লাব অব কলকাতা মেজেস্টিক-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই বিশেষ ইউনিটের।

এই ইউনিট চালু হওয়ার ফলে HIV আক্রান্তদের দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া সহজ হবে। কারণ, এই শ্রেণির বহু মানুষই পরিবার বা সমাজ থেকে পরিত্যক্ত। ফলে জরুরি পরিষেবা তাঁদের কাছে এখনও বড় চ্যালেঞ্জ। এই নতুন বিভাগে পুরুষ ও মহিলাদের জন্য তিনটি করে শয্যার ব্যবস্থা থাকছে। বর্তমানে অরুণিমা হসপিসে একটি ২০ শয্যার হাসপাতাল রয়েছে, যেখানে বহু HIV আক্রান্ত মানুষ চিকিৎসা পান।

এই প্রকল্পের মোট ব্যয় ৯ লক্ষ টাকা। এই কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন রোটারি ক্লাবের ১০ জন সদস্য। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর রাজনি মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, রাজেন্দ্র খান্ডেলওয়াল, সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এই উদ্যোগ সম্পর্কে রোটারি ক্লাবের তরফে জানানো হয়েছে, এটা শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, বরং সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর এক মানবিক পদক্ষেপ। রোটারির মূলমন্ত্র ‘Service Above Self’-এরই প্রতিফলন এই প্রকল্প।
 


```