Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেফালির মৃত্যুর পর ফের চর্চায় 'ফর্সা হওয়ার' ওষুধ! কতটা বিপজ্জনক এই গ্লুটাথায়ন? দামই বা কত?

গ্লুটাথায়ন ও ভিটামিন সি ভারতের রূপচর্চার বাজারে এখন হটকেক। কারণ একটাই—ত্বক ফর্সা করে, কালো দাগ কমায়, বয়স লুকিয়ে রাখে! শুধু ট্যাবলেট নয়, এখন শহরজুড়ে মিলছে IV ড্রিপ, ইনজেকশনও।

শেফালির মৃত্যুর পর ফের চর্চায় 'ফর্সা হওয়ার' ওষুধ! কতটা বিপজ্জনক এই গ্লুটাথায়ন? দামই বা কত?

গ্লুটাথায়ন ও ভিটামিন সি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 2 July 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার অকালমৃত্যুর পরে নতুন করে প্রশ্ন উঠছে—কীভাবে সৌন্দর্য ও যৌবন ধরে রাখার পিছনে গোটা ভারতের এক বড় অংশ নিজের শরীরের উপরে বিভিন্ন মারাত্মক পরীক্ষা চালিয়ে যাচ্ছে? শেফালির ঘর থেকে উদ্ধার হয়েছে ত্বক ফর্সা করার ওষুধ, মাল্টিভিটামিন, গ্লুটাথায়নের ইনজেকশন ও পিল। পুলিশের দাবি, তিনি প্রায় আট বছর ধরে গ্লুটাথায়ন ও ভিটামিন সি ইনজেকশন নিচ্ছিলেন। প্রথমবার চিকিৎসকের সঙ্গে দেখা করলেও পরে আর কোনও মেডিক্যাল সুপারভিশন ছিল না।

গ্লুটাথায়ন-ভিটামিন সি: ফর্সা হওয়ার নামে বিপজ্জনক ট্রেন্ড

গ্লুটাথায়ন ও ভিটামিন সি ভারতের রূপচর্চার বাজারে এখন হটকেক। কারণ একটাই—ত্বক ফর্সা করে, কালো দাগ কমায়, বয়স লুকিয়ে রাখে! শুধু ট্যাবলেট নয়, এখন শহরজুড়ে মিলছে IV ড্রিপ, ইনজেকশনও। কিন্তু চিকিৎসকরা বলছেন—এই তথাকথিত ফলাফল অনেকটাই মুখে মুখে প্রচার পাওয়া, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বরং নিয়মিত ইনজেকশন নেওয়া থেকে শুরু করে বেশি মাত্রায় ভিটামিন সি খাওয়া—সবই ডেকে আনতে পারে কিডনি ও লিভারের ক্ষতি। অ্যালার্জি তো আছেই। আর কোনও কিছুর ‘সেলফ মেডিকেশন’ মারাত্মক হতে পারে।

সৌন্দর্যের খরচ?

এই ইনজেকশন ও ট্যাবলেটের দামও নেহাত কম নয়। দিল্লি, গুরগাঁও, মুম্বইয়ের মতো শহরে প্রতি সেশনের খরচ ৪,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত।

দাম কেমন?

 
গুরগাঁও: ৪,০০০–১২,০০০ টাকা/সেশন
দিল্লি: ৫,০০০–৭,০০০ টাকা/সেশন | ৫ সেশনে ৩৫,০০০ টাকা
মুম্বই: ৮,০০০ টাকা থেকে শুরু | ১৮ সেশন প্যাকেজ ১,০৮,০০০ টাকা পর্যন্ত
ট্যাবলেট (৩০টি): ৫,০০০ টাকা
ইনজেকশনের কিট: প্রায় ৭,৮০০ টাকা

এই ইনজেকশন ‘সেলুন’-এ বসে নেওয়াও এক বিপজ্জনক প্রবণতা। কারণ সেখানে কোনও চিকিৎসক থাকেন না। মুম্বইয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ডঃ সুজিত শংশনওয়াল বলেন, "শরীর কীভাবে প্রতিক্রিয়া দেবে, তা শুধু প্রশিক্ষিত চিকিৎসকই বুঝতে পারেন। নিজের মতো করে ইনজেকশন নেওয়া বিপজ্জনক।"

ভারতের মতো দেশে আজও ‘ফর্সা’ হওয়ার চাপ ভয়ানক। সিনেমা, বিজ্ঞাপন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার—সবাই মিলে গড়ে তুলেছে এক অস্বাস্থ্যকর সৌন্দর্য ধারণা। সেই চাপে পড়ে অনেকেই ছুটছেন ফর্সা হওয়ার রাস্তার দিকে—যার শেষ কোথায়, কেউ জানে না। শেফালির অকালমৃত্যু একটি বার্তা। সৌন্দর্য বা যৌবন ধরে রাখতে গিয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনজেকশন বা ওষুধ নেওয়া প্রাণঘাতী হতে পারে। 
 


```