Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সাবধান! পাইলস ও কোলোন ক্যানসারের উপসর্গ এক, বাড়াবাড়ি হওয়ার আগেই চিনে নিন

অন্ত্রের ক্যানসার এবং অর্শের উপসর্গগুলি আসলে অনেকটা একই রকম। ফলে অনেকেই বুঝতে পারেন না আসলে কোনটা হয়েছে।

সাবধান! পাইলস ও কোলোন ক্যানসারের উপসর্গ এক, বাড়াবাড়ি হওয়ার আগেই চিনে নিন

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 11 January 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: অন্ত্রের ক্যানসার, যা বাওয়েল ক্যানসার হিসেবেও পরিচিত, সাধারণত বৃহদন্ত্রে শুরু হয়। ক্যানসার ঠিক কোথায় ছড়াচ্ছে তার ওপর ভিত্তি করে এটিকে কোলন ক্যানসার বা রেকটাল ক্যানসার বলা হয়। চিকিৎসকরা বলছেন, এই ধরনের ক্যানসার খুবই বিপজ্জনক, বিশেষত যদি প্রাথমিক পর্যায়ে ধরা না পড়ে। অনেক সময় মানুষ এই ক্যানসারের উপসর্গগুলো অর্শ বা পাইলস ভেবে ভুল করেন এবং ভুল চিকিৎসা শুরু হয়। যার ফল হয় আরও মারাত্মক।

অন্ত্রের ক্যানসার এবং অর্শের উপসর্গগুলি আসলে অনেকটা একই রকম। ফলে অনেকেই বুঝতে পারেন না আসলে কোনটা হয়েছে। মলদ্বার থেকে রক্তপাত বা মলদ্বারে মাংস জমে থাকা এর প্রাথমিক লক্ষণ। যা উভয় রোগের ক্ষেত্রেই দেখা দেয়। অর্শ সাধারণত ঘরোয়া চিকিৎসায় সেরে যায়, তাই বেশিরভাগ মানুষই প্রথমে এটি অর্শ ভেবে ভুল করেন। কিন্তু অর্শ হল মলদ্বারের ভিতরের শিরা ফুলে যাওয়া, যা কোষ্ঠকাঠিন্য বা শক্ত মলের কারণে হতে পারে। যখন এই শিরাগুলো ফেটে যায়, তখন রক্তপাত ও জ্বালা করে। তবে, অন্ত্রের ক্যানসার হলে শরীরের কোষগুলি হঠাৎ বৃদ্ধি পেতে থাকে।

অন্ত্রের ক্যানসারের লক্ষণগুলি কী কী?

  • মলের সঙ্গে রক্তপাত বা মলদ্বার থেকে রক্তপাত
  • অতিরিক্ত ক্লান্তি ও কোনও কাজে এনার্জি না পাওয়া
  • ওজন হঠাৎ কমে যাওয়া
  • বার বার পেটে ব্যথা বা অস্বস্তি
  • খিদে কমে যাওয়া। 

চিকিৎসকরা বলছেন, প্রাথমিক লক্ষণ এগুলি কিন্তু এছাড়াও কিছু উপসর্গ থাকে। যা চিনতে পারলে এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়তে পারে। যেমন- ঘন ঘন প্রস্রাবের তাগিদ কিন্তু ঠিকমতো প্রস্রাব না হওয়া। এই লক্ষণগুলি যখন বেড়ে যায়, তখন শরীরে ক্যানসার কোষগুলির অস্বাভাবিভাবে বেড়ে যেতে শুরু করে।

যদি অন্ত্রের ক্যানসার প্রাথমিক স্তরে ধরা পড়ে, তাহলে এটি চিকিৎসায় সেরে যেতে পারে। তাই এমন সমস্যা দেখা দিলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


```