Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

DURGAPUJA 2025: দুর্গাপুজোর বাকি মাত্র ৮ দিন, এই অল্প সময়ে কি ওজন কমানো সম্ভব?

দুর্গাপুজোর আর মাত্র ৮ দিন বাকি। এই অল্প সময়ে কি সত্যিই ওজন কমানো সম্ভব? চিকিৎসকরা কী বলছেন, জেনে নিন দ্রুত ফিট থাকার সহজ উপায়।

 

DURGAPUJA 2025: দুর্গাপুজোর বাকি মাত্র ৮ দিন, এই অল্প সময়ে কি ওজন কমানো সম্ভব?

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 19 September 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শহরজুড়ে আলো, প্রতিমা সাজানো, শপিং, সব মিলিয়ে উৎসবের আমেজ। আর ঠিক এই সময়েই অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, 'পুজোর আগে কি একটু ওজন কমানো যাবে?'

হাতে রয়েছে মাত্র আট দিন, চিকিৎসকরা জানাচ্ছেন, মাত্র আট দিনে হঠাৎ করে অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা মোটেই স্বাস্থ্যকর নয়। এতে শরীর দুর্বল হয়ে পড়তে পারে, হজমের সমস্যা, মাথা ঘোরা বা অবসাদ দেখা দিতে পারে। তবে শরীরকে হালকা ও চনমনে করে তুলতে কিছু বদল আনা সম্ভব।

 

তেলে ভাজা খাবার, মিষ্টি, ঠান্ডা পানীয় কমিয়ে হালকা, সহজপাচ্য খাবার ডায়েটে অ্যাড করলে পরিবর্তন টের পাওয়া যায়। পুষ্টিবিদরা বলছেন, “চটজলদি ডায়েট” করার চেয়ে সাত দিনেই ছোট ছোট বদল আনলে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। যেমন-

  • সকালে খালি পেটে গরম জল ও লেবু খান
  • সাদা ভাত, ময়দার রুটি এড়িয়ে ব্রাউন রাইস বা আটার রুটি বেছে নিন
  • প্রতিদিন অন্তত ২-৩ লিটার জল খান
  • হালকা হাঁটা, যোগব্যায়াম বা সাইক্লিং করুন
  • রাতের খাবার যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে ফেলুন।

চিকিৎসক ও পুষ্টিবিদদের একেবারে পরিষ্কার বার্তা, মাত্র আট দিনে নাটকীয় ওজন কমানো সম্ভব নয়। তবে এই সময় শরীরকে ঝরঝরে ও ফিট রাখা সম্ভব। তাতে নতুন পোশাক পরতে ভাল লাগবে, শরীর হালকা থাকবে এবং মনও ভাল থাকবে। দুর্গাপুজোর আগে সেটাই সবচেয়ে বড় সাফল্য হতে পারে।


```