Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পুজোয় উজ্জ্বল ত্বক চাইছেন অথচ পার্লারে যাওয়ার সময় নেই! ঘরোয়া যত্নেই হবে মুশকিল আসান

দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি! শহরের প্রস্তুতি পুরোদমে চলছে (Durga Puja Glow Up)। নতুন জামা-কাপড় আর সাজগোজের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। 

পুজোয় উজ্জ্বল ত্বক চাইছেন অথচ পার্লারে যাওয়ার সময় নেই! ঘরোয়া যত্নেই হবে মুশকিল আসান

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি! শহরের প্রস্তুতি পুরোদমে চলছে (Durga Puja Glow Up)। নতুন জামা-কাপড় আর সাজগোজের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। কিন্তু ত্বক যদি নিস্প্রভ থাকে, আনন্দটা মাটি হতে পারে। পার্লারে সময় নেই? চিন্তা নেই! ঘরে বসেই মাত্র ১৪ দিনে সহজ যত্নে ত্বককে ফেরানো যাবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

ত্বক পরিষ্কার রাখা জরুরি
প্রতিদিন সকালে ও রাতে মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহার করলে ত্বক সতেজ থাকে, পোর্স ছোট হয়। সবশেষে হালকা ময়শ্চারাইজার লাগান। নিজের ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

সপ্তাহে দু’বার স্ক্রাব করুন
ত্বকে জমে থাকা মৃত কোষ সরাতে স্ক্রাব ব্যবহার করা দরকার। ঘরে তৈরি স্ক্রাব হিসেবে চিনি-মধু বা ওটস-দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

ফেসপ্যাক
বেসন, দুধ ও হলুদের ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে। তৈলাক্ত ত্বকের জন্য মূলতানি মাটি বেশ কার্যকর। সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

ভেতর থেকে যত্ন
প্রতিদিন ৮–১০ গ্লাস জল পান করুন। নারকেল জল, লেবু জল বা গ্রিন টি শরীর ডিটক্স করে ত্বককে উজ্জ্বল করে।

পর্যাপ্ত ঘুম জরুরি
রাতে অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমালে চোখের নিচের কালো দাগ ও ক্লান্তি কমে।

সঠিক খাবার বেছে নিন
জাঙ্ক ফুড বাদ দিয়ে ফল, শাকসবজি ও বাদাম বেশি খান। ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার কোলাজেন বাড়ায়, ত্বক টানটান রাখে।

সানস্ক্রিন ভুলবেন না
বাইরে বেরোনোর আগে SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন।

ঠোঁট ও হাত-পায়ের যত্ন
প্রতিদিন লিপবাম লাগান, রাতে মধু বা নারকেল তেল ব্যবহার করুন। হাত-পায়ে নিয়মিত ময়শ্চারাইজার লাগালে ত্বক থাকবে নরম।


```