দুর্গাপুজোর আগে নতুন লুক পেতে চুলে রং করানোর ঝোঁক অনেকেরই থাকে। তবে সমস্যা হল, চুলে রং করার কিছুদিন পরই রঙের উজ্জ্বলতা কমে আসে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে চুলের রঙ অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব।

চুলের যত্ন নেবেন কীভাবে
শেষ আপডেট: 26 August 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আগে নতুন লুক পেতে চুলে রং করানোর ঝোঁক অনেকেরই থাকে। তবে সমস্যা হল, চুলে রং করার কিছুদিন পরই রঙের উজ্জ্বলতা কমে আসে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে চুলের রঙ অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব। দেখে নিন সেই টিপসগুলি।
রং করার পর চুল না ধোওয়া
চুলে রং করার পর অন্তত দুই থেকে তিন দিন শ্যাম্পু না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, রং চুলে ঠিকভাবে বসতে সময় লাগে। খুব তাড়াতাড়ি ধুলে রং দ্রুত ফিকে হয়ে যায়। তাই অন্তত ৪৮–৭২ ঘণ্টা চুল না ধোওয়া ভাল।
REL
সালফেটমুক্ত প্রোডাক্ট ব্যবহার
বাজারে পাওয়া অনেক শ্যাম্পুতেই সালফেট থাকে যা চুলের রংয়ের জেল্লা দ্রুত নষ্ট করে দেয়। তাই চুলে রং করার পর বিশেষ ‘কালার-প্রটেক্ট’ শ্যাম্পু ব্যবহার করা উচিত। কন্ডিশনারও জরুরি, কারণ এটি আর্দ্রতা ধরে রাখে এবং রং উজ্জ্বল রাখে।
গরম জল নয়
অনেকে গরম জলে চুল ধুতে অভ্যস্ত, কিন্তু এটি রং করা চুলের জন্য ক্ষতিকর। গরম জল কিউটিকল খুলে দেয়, ফলে রঙ দ্রুত বেরিয়ে যায়। তাই কুসুম গরম বা ঠান্ডা জলে চুল ধুলে রঙ দীর্ঘদিন টিকে থাকে।
হিট-স্টাইলিং কমাতে হবে
স্ট্রেটনার, কার্লার বা ড্রায়ার বেশি ব্যবহার করলে চুলের রঙ ফিকে হয়ে যায় এবং চুল রুক্ষ হয়ে পড়ে। প্রয়োজনে অবশ্যই হিট-প্রটেক্ট স্প্রে ব্যবহার করা দরকার।
ইউভি-রে ও দূষণ থেকে সুরক্ষা
রোদে দীর্ঘ সময় থাকলে UV রশ্মি রঙ নষ্ট করে দেয়। বাইরে বেরোলে স্কার্ফ বা টুপি ব্যবহার করা উচিত। পাশাপাশি হেয়ার সিরাম বা লিভ-ইন কন্ডিশনারও চুলকে দূষণ থেকে রক্ষা করে।
বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন, সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার এবং নিয়মিত তেল ম্যাসাজ করলে চুল স্বাস্থ্যকর থাকে এবং রঙ উজ্জ্বলতা ধরে রাখে।