Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ইন্টারন্যাল হেমারেজ দ্রুত নিয়ন্ত্রণে, মার্কিন গবেষণায় নজর কাড়ল এরাজ্যের প্রাক্তনী

প্রচলিত পদ্ধতিতে রক্ত জমাট বাঁধতে গড়ে প্রায় সাত মিনিট সময় লাগে, সেখানে নতুন এই উপাদানটি এক মিনিটের মধ্যেই রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

ইন্টারন্যাল হেমারেজ দ্রুত নিয়ন্ত্রণে, মার্কিন গবেষণায় নজর কাড়ল এরাজ্যের প্রাক্তনী

ইন্টারন্যাল হেমারেজ সুবিধার লক্ষণ নয়

জিনিয়া সরকার

শেষ আপডেট: 20 February 2026 16:46

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি (Heritage Institute of Technology)-র এক প্রাক্তনীর হাত ধরে আন্তর্জাতিক গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য। বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তনী সপ্তর্ষি বিশ্বাস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি (Texas A&M University)-র এক গবেষকদলের সদস্য। সেই দলই সম্প্রতি এমন একটি অভিনব বায়োমেটেরিয়াল তৈরি করেছে, যা শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম।

বড় আঘাত বা দুর্ঘটনার ক্ষেত্রে ইন্টারন্যাল হেমারেজ বহু সময়েই রোগীর অবস্থা সংকটজনক করে তোলে। চিকিৎসকদের মতে, দ্রুত রক্তপাত বন্ধ করা না গেলে প্রাণসংশয়ের ঝুঁকি বাড়ে। এই প্রেক্ষিতে নতুন বায়োমেটেরিয়ালটি ট্রমা কেয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে বলেই দাবি গবেষকদের।

জানা গিয়েছে, প্রচলিত পদ্ধতিতে রক্ত জমাট বাঁধতে গড়ে প্রায় সাত মিনিট সময় লাগে, সেখানে নতুন এই উপাদানটি এক মিনিটের মধ্যেই রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। বিশেষ করে শরীরের গভীর ক্ষত বা অভ্যন্তরীণ আঘাতের ক্ষেত্রে, যেখানে প্রচলিত চিকিৎসা পদ্ধতির সীমাবদ্ধতা রয়েছে, সেখানে এটি কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। জরুরি চিকিৎসা পরিষেবায় এই প্রযুক্তি বড় পরিবর্তন আনতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

হেরিটেজ গোষ্ঠীর সিইও প্রদীপ আগরওয়াল বলেন, প্রতিষ্ঠানের এক প্রাক্তনীর এমন আন্তর্জাতিক মানের গবেষণায় যুক্ত থাকা অত্যন্ত গর্বের বিষয়। তাঁর কথায়, “সপ্তর্ষির এই সাফল্য প্রমাণ করে, সঠিক দিশা ও উদ্ভাবনী মানসিকতা থাকলে আমাদের ছাত্রছাত্রীরাও বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। চেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি।”

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. বাসব চৌধুরীর কথায়, “কঠোর অধ্যবসায়, মনোনিবেশ ও লেগে থাকার মানসিকতা থাকলে বড় সাফল্য অর্জন সম্ভব। বায়োমেটেরিয়াল গবেষণায় সপ্তর্ষির কাজ সমাজের জন্য তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে। আমরা তাঁর এই কৃতিত্বে গর্বিত এবং ভবিষ্যতেও তাঁর সাফল্য অব্যাহত থাকুক, সেই শুভেচ্ছাই জানাই।
 


```