Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ধূমপান ছাড়ার পর কি ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে? কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, জানালেন চিকিৎসক

মানসিক চাপ কাটাতে অনেকেই ধূমপানের ওপর কিছুটা ভরসা করেন, কিন্তু তার সঙ্গে পদে পদে লেগে রয়েছে ক্যানসারের মতো মারণব্যাধির ভয়। 

ধূমপান ছাড়ার পর কি ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে? কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, জানালেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 January 2026 12:55

দ্য ওয়াল ব্যুরো: ধূমপায়ীরা (smokers) জানেন এই আসক্তি ছেড়ে দেওয়া নিঃসন্দেহে একটি কঠিন কাজ, বিশেষ করে দীর্ঘদিন ধরে যাঁরা ধূমপান (smoking) করছেন। মানসিক চাপ (stress) কাটাতে অনেকেই ধূমপানের ওপর কিছুটা ভরসা করেন, কিন্তু তার সঙ্গে পদে পদে লেগে রয়েছে ক্যানসারের (cancer risk) মতো মারণব্যাধির ভয়। তাই অনেকে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এবার প্রশ্ন হচ্ছে, ধূমপান ছাড়লেই কি ফুসফুসের ক্যানসারের (lung cancer risk) ঝুঁকি সম্পূর্ণ কেটে যায়?

সিকে বিড়লা হাসপাতাল, দিল্লির সার্জিকাল অনকোলজির ডিরেক্টর মনদীপ সিং মালহোত্রা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “শুধু সিগারেট ছাড়া মানেই যাত্রা শেষ নয়। তামাকের ক্ষতিকর প্রভাব শরীরে বহু বছর ধরে থেকে যায়। তাই অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”

ডা. মালহোত্রা প্রাক্তন ধূমপায়ীদের জন্য ৫টি কার্যকর পরামর্শ দিয়েছেন -

১. সম্পূর্ণভাবে ধূমপান ত্যাগে প্রতিশ্রুতিবদ্ধ হোন

অনেকে ধূমপান ছাড়ার পর মাঝে মাঝে আবার একটি সিগারেট খেয়ে ফেলেন। কিন্তু এই ‘শুধু একবার’ মনোভাব আবার শরীরকে নিকোটিনের উপর নির্ভরশীল করে তোলে এবং আগের সব সুপ্রভাব নষ্ট করে দেয়। তাই একেবারেই ধূমপান থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি প্যাসিভ স্মোকিং থেকেও সাবধান থাকতে হবে, অর্থাৎ যেখানে অন্যরা ধূমপান করছেন সেই পরিবেশ এড়িয়ে চলা জরুরি।

২. স্বাস্থ্যকর জীবনযাপন করুন

নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং তাকে সুস্থ রাখে। এছাড়া সক্রিয় জীবনধারা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে, যা তামাকের দীর্ঘমেয়াদি ক্ষতির বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যোগ করুন ডায়েটে

খাবার শরীরের ওপর ধূমপানের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, মরশুমি ফল, বাদাম এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখতে পারলে শরীরের ফ্রি র‍্যাডিক্যালস নিষ্ক্রিয় হয় এবং ফুসফুসের প্রদাহ কমে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ধূমপানের কারণে হওয়া অক্সিডেটিভ ড্যামেজ আংশিকভাবে কমাতে সাহায্য করে।

৪. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান

ফুসফুসের ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার ফলাফল অনেক ভাল জায়গায় আসার সুযোগ থাকে। তাই প্রাক্তন ধূমপায়ীদের জন্য প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ইমেজিং টেস্ট করানো উচিত। যদিও লো-ডোজ সিটি স্ক্যান কিছু ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যানসার শনাক্ত করতে সাহায্য করছে, তবে এটি এখনও সাধারণ স্ক্রিনিং পদ্ধতি হিসাবে প্রচলিত নয়। তাই ব্যক্তিগত ঝুঁকির ওপর ভিত্তি করে চিকিৎসক-নির্দেশিত স্ক্রিনিং-ই সবচেয়ে নিরাপদ।

৫. নতুন প্রজন্মের উন্নত স্ক্রিনিং পদ্ধতির সুবিধা নিন

চিকিৎসা বিজ্ঞানের দ্রুত অগ্রগতির ফলে লিকুইড বায়োপসি এখন ভবিষ্যতের অন্যতম প্রতিশ্রুতিশীল পদ্ধতি হিসেবে উঠে আসছে। এই পরীক্ষার মাধ্যমে সাধারণ একটি রক্তের নমুনা থেকে ক্যানসার-সম্পর্কিত জেনেটিক পরিবর্তন শনাক্ত করা সম্ভব। দীর্ঘমেয়াদি ধূমপায়ী যাঁরা ধূমপান ছেড়েছেন, তাঁদের জন্য এটি ভবিষ্যতে এক নিরাপদ ও নন-ইনভেসিভ উপায় হতে পারে, যা ফুসফুসের ক্যানসার প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে সক্ষম।

ডাঃ মালহোত্রার মতে, ধূমপান ছাড়ার পরও আত্মতুষ্টিতে ভেসে যাওয়া উচিত নয়। বরং সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সুবিধা গ্রহণই প্রাক্তন ধূমপায়ীদের জন্য ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর পথ।


```