প্রতিদিন ধূপের ধোঁয়া শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে তার ক্ষতিকর প্রভাব ধূমপানের মতোই বিপজ্জনক হতে পারে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 January 2026 12:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রতিটা বাড়িতে পূজা-পার্বণ বা যেকোনও আচার-অনুষ্ঠান ধূপধুনো (incense) ছাড়া যেন অসম্পূর্ণ। তেল বা ঘিয়ের প্রদীপ, আর তার পাশাপাশি ফুল আর ধূপের সুবাসেই ঘর ভরে ওঠে ভক্তির আবহে। কিন্তু এই ধোঁয়া (incense smoke), যা আমরা পবিত্র ভেবে নিই, ছড়িয়ে দিই বাড়ির প্রতিটা কোণায় - সেটিই নীরবে আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি (incense smoke effects on health) করছে বলে সতর্ক করছেন ফুসফুস বিশেষজ্ঞ সোনিয়া গোয়েল।
অ্যাজমা, যক্ষ্মা, স্লিপ অ্যাপনিয়া এবং সিওপিডি চিকিৎসায় বিশেষজ্ঞ এই পালমোনোলজিস্ট সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে ধূপের ধোঁয়া এবং সেইও সংক্রান্ত বিপদ নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিদিন ধূপের ধোঁয়া শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে তার ক্ষতিকর প্রভাব ধূমপানের মতোই বিপজ্জনক হতে পারে।
ডা. গোয়েলের বক্তব্য অনুযায়ী, ধূপকাঠি জ্বালালে PM2.5 ক্ষুদ্র কণা, কার্বন মনোক্সাইড ও উদ্বায়ী অর্গানিক কম্পাউন্ডস (VOCs) নির্গত হয়। এগুলো ঘরের বাতাসকে দূষিত করে, যা সরাসরি ফুসফুসে প্রভাব ফেলে।
প্যাসিভ স্মোকিং-এর সমান ক্ষতি
তিনি সতর্ক করে বলেন, একটিমাত্র ধূপের ধোঁয়া থেকে যে পরিমাণ সূক্ষ্ম কণা তৈরি হয়, তা একটি সিগারেটের ধোঁয়ার সমান। অর্থাৎ, ধূপ জ্বালানো মানে পরোক্ষে ধূমপান বা প্যাসিভ স্মোকিং-এর মতোই ক্ষতি ডেকে আনা।
শিশু ও প্রবীণদের জন্য বেশি বিপদ
শিশু, বয়স্ক মানুষ, এবং যাদের ফুসফুস দুর্বল কিংবা অ্যাজমার মতো সমস্যা রয়েছে, তাঁরা ধূপের ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সামান্য পরিমাণও শ্বাসকষ্ট, অ্যালার্জি বা দীর্ঘস্থায়ী কাশির মতো সমস্যা তৈরি করতে পারে।
ডা. গোয়েল আরও বলেন, প্রতিদিন বন্ধ ঘরে ধূপ জ্বালালে দীর্ঘমেয়াদে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডি এমনকী ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
কীভাবে ঝুঁকি কমাবেন?
তবে একেবারে ধূপকাঠির ব্যবহার ছাড়তে হবে, এমনটা কিন্তু নয়। বিশেষজ্ঞের পরামর্শ—
ডা. গোয়েলের মতে, “ধূপ জ্বালানো ভক্তির প্রতীক হতে পারে, কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতির মূল্যে নয়। সামান্য সচেতনতা জীবনকে অনেকটা নিরাপদ রাখতে পারে।”