Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

রাত জাগা অফিস কালচার প্রভাব ফেলছে সন্তানধারণে, হবু বাবা-মাকে কিছু বিশেষ টিপস দিলেন চিকিৎসক

‘লেট-নাইট ওয়ার্ক কালচার’ আসলে শরীর ও মনের ওপর মারাত্মক প্রভাব ফেলে, বিশেষ করে যাঁরা বাবা-মা হওয়ার কথা ভাবছেন।

রাত জাগা অফিস কালচার প্রভাব ফেলছে সন্তানধারণে, হবু বাবা-মাকে কিছু বিশেষ টিপস দিলেন চিকিৎসক

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 October 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ওয়ার্ক কালচরে নাইট শিফট (late night work culture) বেশিরভাগ জায়গাতেই কমবেশি বাধ্যতামূলক। তাই রাত জেগে কাজ এবং তাঁর পাশাপাশি সেই সংক্রান্ত স্ট্রেস অনেকের কাছেই জীবনযাত্রার অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এই ‘লেট-নাইট ওয়ার্ক কালচার’ আসলে শরীর ও মনের ওপর মারাত্মক প্রভাব ফেলে, বিশেষ করে যাঁরা বাবা-মা (would be parents) হওয়ার কথা ভাবছেন (fertility issues)।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিস্টিন কেয়ার ও ফার্টিসিটির চেয়ারপারসন ও চিফ আইভিএফ কনসালট্যান্ট ডাঃ ইলা গুপ্তা বলেন, “আমাদের শরীরের নিজস্ব একটা ছন্দ আছে। নিয়মিত রাত জাগলে সেই ছন্দে ব্যাঘাত আসে। সময়ের সঙ্গে সঙ্গে তা রিপ্রোডাক্টিভ স্বাস্থ্য (Reproductive health) বা প্রজনন ক্ষমতাকেও প্রভাবিত করে।”

চিকিৎসক জানান, চিকিৎসাবিজ্ঞানে নানা সমীক্ষা বলছে ঘুমের অনিয়ম সরাসরি হরমোনের ভারসাম্যকে নষ্ট করে। ফলে মহিলাদের ক্ষেত্রে এগ বা ডিম্বাণুর মান কমে যায়, আর পুরুষদের ক্ষেত্রে স্পার্মকাউন্ট বা শুক্রাণুর সংখ্যা ও গুণগত মানে প্রভাব পড়ে। স্ট্রেস আরও বাড়ে।

হরমোনের ভারসাম্য নষ্ট হয়

ডাঃ গুপ্তা জানান, রাত জেগে কাজ করলে মহিলাদের পিরিয়ড সাইকেলেও পরিবর্তন আসে। ঘুম কম হলে শরীরে মেলাটোনিন (ডিম্বাণুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমোন) কমে যায় এবং কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায়। এর ফলে ওভ্যুলেশনে সমস্যা দেখা দেয় ও গর্ভধারণের সম্ভাবনা কমে। পুরুষদের ক্ষেত্রেও ঘুমের অনিয়মে টেস্টোস্টেরন ক্ষরণ কমে যায়, শুক্রাণুর মানে প্রভাব পড়ে।

স্ট্রেসের প্রভাব

ডাঃ গুপ্তার ভাষায়, “স্ট্রেস শুধু মানসিক নয়, এটি শরীরকেও একদম ভিতর থেকে প্রভাবিত করে। রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে স্ট্রেস ধূমপান বা অ্যালকোহলের মতোই ক্ষতিকর।”

রাত জেগে কাজের ফলে অনেকেই ঠিকমতো খেতে পারেন না, খাওয়ায় অরুচি এসে যায়। অতিরিক্ত কফি এবং প্রসেসড খাবারে নির্ভর করেন। অপুষ্টি ও মানসিক চাপ মিলে প্রজনন স্বাস্থ্যকে দুর্বল করে তোলে।

দেরি করে পিতৃত্ব-মাতৃত্বের সিদ্ধান্ত

অনেক দম্পতি কাজের চাপে সন্তান ধারণের ক্ষেত্রে দেরি করেন। ভাবেন কেরিয়ার গুছিয়ে নিয়ে তারপর সন্তানের কথা ভাববেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রজনন ক্ষমতা কমতে থাকে। ডাঃ গুপ্তা বলেন, “তাঁরা যখন এসে ডাক্তারের সাহায্য চান, তখন বেশি বয়সটাই বড় বাধা হয়ে দাঁড়ায়। রাত জেগে কাজের এই কালচার এই অবক্ষয়কে আরও ত্বরান্বিত করে।”

সমাধান কী?

“কাজের চাপ সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু জীবনযাপন বদলানো সম্ভব,” বলেন ডাঃ গুপ্তা। তিনি পরামর্শ দেন -

  • নির্দিষ্ট সময়ে ঘুমোনো
  • ঘুমের আগে স্ক্রিন টাইম কমানো
  • পুষ্টিকর খাবার খাওয়া
  • নিয়মিত ব্যায়াম ও স্ট্রেস ম্যানেজমেন্ট

চিকিৎসকের মতে, কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া কোম্পানিগুলোরও দায়িত্ব। স্বাস্থ্যকর কাজের পরিবেশ আখেরে প্রোডাক্টিভিটি বাড়ায় ও মানসিক ক্লান্তি কমায়।


```