Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৩০ পেরনোর আগেই হাঁটুর যন্ত্রণা! এই ৫ কারণেই বাড়ছে সমস্যা, সতর্ক করলেন চিকিৎসকেরা

সব হাঁটুর ব্যথার কারণ এক নয়। কারও সমস্যা হয় পুরনো চোটের কারণে, কেউ আক্রান্ত হন হরমোনের ভারসাম্য নষ্ট হলে। তাই স্বস্তি পেতে হলে আগে কারণ চিহ্নিত করা দরকার।

৩০ পেরনোর আগেই হাঁটুর যন্ত্রণা! এই ৫ কারণেই বাড়ছে সমস্যা, সতর্ক করলেন চিকিৎসকেরা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৩০ পেরোনোর আগেই অনেকেই হাঁটুর যন্ত্রণায় কষ্ট পান। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সাধারণত বয়স বাড়লে আমাদের হাড় দুর্বল হতে শুরু করে। তার প্রভাব পড়ে হাঁটুর উপরও। দেখা দেয় ব্যথা, শক্ত হয়ে যাওয়া, ফুলে ওঠার মতো সমস্যা। কিন্তু সব হাঁটুর ব্যথার কারণ এক নয়। কারও সমস্যা হয় পুরনো চোটের কারণে, কেউ আক্রান্ত হন হরমোনের ভারসাম্য নষ্ট হলে। তাই স্বস্তি পেতে হলে আগে কারণ চিহ্নিত করা দরকার।

হাঁটুর ব্যথা কেন হয়?

অস্টিওআর্থ্রাইটিস: বয়স বাড়লে হাঁটুর ভিতরের তরুণাস্থি বা নরম স্তর ক্ষয় হতে থাকে। ফলে হাঁটুর হাড় একে অপরের সঙ্গে ঘষা খেয়ে ব্যথা, ফোলাভাব বা শক্ত হয়ে যাওয়া দেখা যায়।

ওজন বেশি বাড়লে: অতিরিক্ত ওজন হাঁটুর উপর চাপ বাড়ায়। সেই কারণে হাড়ের ক্ষয়ও দ্রুত হয়।

পুরনো চোট: অল্প বয়সে হাঁটুতে কোনও চোট পেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাতেই ব্যথা ফিরে আসার ঝুঁকি থাকে।

হরমোন ও ক্যালসিয়ামের ঘাটতি: বিশেষ করে মহিলাদের শরীরে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যায়, যা হাড় দুর্বল করে তোলে।

অস্বাস্থ্যকর জীবনযাপন: অনেকক্ষণ বসে থাকা, ব্যায়ামের অভাব বা ভুল ভঙ্গিতে চলাফেরা করলেও হাঁটু ক্ষতিগ্রস্ত হয়।

হাঁটুর যত্নে কী করণীয়?

নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা, সাইক্লিং বা সাঁতার করলে হাঁটুর গঠন ভাল থাকে। স্কোয়াট বা দৌড়ের মতো চাপযুক্ত ব্যায়াম এড়ানোই ভাল।


```