Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বর্ষায় চুলে বাজে গন্ধ ও চিটচিটে ভাব! ৪টি সহজ ঘরোয়া উপায়েই হবে মুশকিল আসান

অনেকেই ভাবেন বারবার শ্যাম্পু করলেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু সবসময় তা হয় না। বরং চুলের প্রাকৃতিক তেল ধুয়ে গিয়ে উলটে সমস্যাই বাড়ে। বর্ষার এই অস্বস্তিকর চুলের গন্ধ ও চিটচিটে ভাব থেকে মুক্তি পেতে রইল সহজ ও ঘরোয়া ৪টি উপায় (Monsoon hair care tips)।

বর্ষায় চুলে বাজে গন্ধ ও চিটচিটে ভাব! ৪টি সহজ ঘরোয়া উপায়েই হবে মুশকিল আসান

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে ভাব। ত্বক ও চুলেরও বারোটা বেজে যায়। এই সময় অনেকেরই মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়, ফলে গন্ধ তো বেরোয়ই, তার সঙ্গে চুলও চিটচিটে দেখায়। অনেকেই ভাবেন বারবার শ্যাম্পু করলেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু সবসময় তা হয় না। বরং চুলের প্রাকৃতিক তেল ধুয়ে গিয়ে উলটে সমস্যাই বাড়ে। বর্ষার এই অস্বস্তিকর চুলের গন্ধ ও চিটচিটে ভাব থেকে মুক্তি পেতে রইল সহজ ও ঘরোয়া ৪টি উপায় (Monsoon hair care tips)।

ড্রাই শ্যাম্পু

যাঁদের চুল খুব দ্রুত তেলতেলে হয়ে যায়, তাঁদের জন্য শ্যাম্পু (Shampoo) করা জরুরি। কিন্তু সবসময় তো সময় পাওয়া যায় না। সেই ক্ষেত্রে স্ক্যাল্পে হালকা করে ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। পরে শ্যাম্পু করতে পারেন। এতে তেল ও দুর্গন্ধ অনেকটা কমবে।

এসেনশিয়াল অয়েল স্প্রে করুন

ঘরে যেমন গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল (Essential Oil) ব্যবহার করেন, তেমনই চুলের জন্যও এই তেল দারুণ উপকারী। ১০০ মিলি জলের মধ্যে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার (Lavender Essential Oil), রোজমেরি (Rosemary Essential Oil) বা পছন্দের অন্য কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তারপর তা স্প্রে বোতলে ভরে চুলে ছিটিয়ে দিন। তাতেই চুল থাকবে সুগন্ধময়।

হেয়ার মিস্ট ব্যবহার করুন

বাজারে নানা ধরনের হেয়ার মিস্ট (Hair Mist) পাওয়া যায় যা বিশেষভাবে চুলের গন্ধ দূর করার জন্য তৈরি। ওয়াটার-বেসড হেয়ার মিস্ট ব্যবহার করুন যাতে চুলের ভারও বাড়ে না আবার তাজাও লাগে। তৈলাক্ত ভাব কমাতেও এই স্প্রে দারুণ কাজ দেয়।

গোলাপ জল

যাঁরা কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করতে চান না, তাঁদের জন্য গোলাপ জল দারুণ বিকল্প। গোলাপ জল চুলে শুধু সুগন্ধই আনে না, চুলের ন্যাচারাল pH-ও ঠিক রাখে। স্প্রে বোতলে গোলাপ জল ভরে চুল ও স্ক্যাল্পে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে গন্ধ কমবে ও চুল থাকবে সতেজ।


```