Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন?

সকালে খালি পেটে জিরে না মৌরির জল? জানুন কোনটা আপনার জন্য উপকারী

আসুন জেনে নেওয়া যাক জিরে ও মৌরি জলের স্বাস্থ্যগুণ এবং কোনটা আপনার জন্য সবচেয়ে ভাল।

সকালে খালি পেটে জিরে না মৌরির জল? জানুন কোনটা আপনার জন্য উপকারী

জিরে না মৌরির জল

গার্গী দাস

শেষ আপডেট: 6 August 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: সকাল সঠিকভাবে শুরু করলে গোটা দিন ভাল যায়। ঠিক তেমনই, ভুলভাল খেয়ে সকাল শুরু করলে সারাদিন অস্বস্তি, বিরক্তি চলতে থাকে। সেই কারণেই বহু বছর ধরে ভারতীয় পরিবারে জিরে ও মৌরির জল জনপ্রিয় আয়ুর্বেদিক পানীয় হিসেবে জায়গা করে নিয়েছে। হজমের উন্নতি, মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করা, শরীর ডিটক্স করা, এমনকি ওজন নিয়ন্ত্রণ, এই দুই পানীয়ের জুরি মেলা ভার। তবে প্রশ্ন হল, এই দুটির মধ্যে কোনটি সকালের জন্য বেশি উপকারী?

আসুন জেনে নেওয়া যাক জিরে ও মৌরি জলের স্বাস্থ্যগুণ এবং কোনটা আপনার জন্য সবচেয়ে ভাল।

জিরে জল: হজমশক্তি ঠিক রাখে

জিরে বা জিরা বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, কপার, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। রাতে ১ চামচ জিরে জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল পান করলে হজম শক্তি বাড়ে, পেট ফাঁপার সমস্যা কমে এবং শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়।

জিরে জলের উপকারিতা-

  • হজমে সাহায্য: হজমরস উৎপাদনে সহায়তা করে, ফলে গ্যাস, অ্যাসিডিটি ও পেট ফাঁপার সমস্যা কমে।
  • মেটাবলিজম বাড়ায়: শরীরের চর্বি ভাঙার গতি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • কোলেস্টেরল নিয়ন্ত্রণ: খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করতে পারে।
  • রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ: রক্তচাপ কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সহায়ক।
  • ডিটক্সিফিকেশন: শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিয়ে কোষে পুষ্টির শোষণ বাড়ায়।

মৌরির জল

মৌরিতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, অ্যান্থোল ও কোয়ারসেটিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। মৌরি জল পান করলে শরীর ঠান্ডা থাকে, হজম ভাল হয় এবং খিদে নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মেয়েদের হরমোনজনিত সমস্যায় এটি বেশ উপকারী।

মৌরি জলের উপকারিতা-

  • অ্যাসিডিটি কমায়: পেট ঠান্ডা রাখে ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণ করে।
  • ওজন নিয়ন্ত্রণ: ক্ষুধা দমন করে, অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে।
  • ত্বকের জন্য উপকারী: ডিটক্স করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
  • মাসিক সংক্রান্ত আরাম: হালকা ইস্ট্রোজেনিক বৈশিষ্ট্য থাকায় পিরিয়ডের সময় পেটব্যথা কমাতে সাহায্য করে।
  • গ্রীষ্মে ঠান্ডা রাখে: গরমকালে শরীর ঠান্ডা রাখতে আদর্শ পানীয়।
  • এবার প্রশ্ন হল তাহলে কোনটা খাবেন, জিরে না মৌরি?

বিশেষজ্ঞরা বলছেন, আপনার লক্ষ্য যদি হয়-

  • পেটের সমস্যা, হজম ও মেটাবলিজমের উন্নতি, তাহলে জিরে জল আপনার জন্য উপযুক্ত।
  • গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখা, হরমোন বা পিরিয়ড সমস্যা হলে সেক্ষেত্রে মৌরি জল হবে বেটার চয়েস।
  • অনেকে আবার বছরের বিভিন্ন সময়ে এই দুটি পানীয় ঘুরিয়ে ফিরিয়ে খান, শীতকালে জিরে ভেজানো জল এবং গরমে মৌরি ভেজানো জল।

কীভাবে খাবেন এই দুই পানীয়, বানাবেনই বা কেমন করে?

১ চামচ জিরে বা মৌরি ১ গ্লাস জলে ভিজিয়ে রাখুন সারারাত। সকালে ছেঁকে পান করুন। ৩–৪ সপ্তাহ নিয়ম করে খেলেই উপকার স্পষ্টভাবে টের পাবেন।

জিরে ও মৌরি একসঙ্গে ভিজিয়ে পান করাও যায়, তবে শরীর কীভাবে প্রতিক্রিয়া দেয় তা দেখে নেওয়া বাঞ্ছনীয়।

গর্ভবতী বা নতুন মায়েদের মৌরি জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
 


```