Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Guava: পেয়ারা 'সুপারফ্রুট', গুণ একাধিক! খোসা ছাড়িয়ে খাবেন না গোটা?

পেয়ারা কেন ‘সুপারফ্রুট’ হিসেবে পরিচিত? খোসা-সহ পেয়ারা খাওয়া কি সবার জন্য ভাল, না কি কিছু ক্ষেত্রে এড়িয়ে চলাই উচিত-জানাচ্ছেন পুষ্টিবিদ।

Guava: পেয়ারা 'সুপারফ্রুট', গুণ একাধিক! খোসা ছাড়িয়ে খাবেন না গোটা?

পেয়ারা

গার্গী দাস

শেষ আপডেট: 8 January 2026 12:02

দ্য ওয়াল ব্যুরো: শীতে বাজার ভরছে পেয়ারায় (Guava)। মিষ্টি-টক স্বাদের এই ফলটা শুধু জিভের আরাম নয়, পুষ্টিগুণের দিক থেকেও একেবারে ‘সুপারফ্রুট’ (Superfruit)। জুস, জ্যাম, স্মুদি-কীসে নেই পেয়ারার ব্যবহার! অনেকেই খোসা ছাড়িয়ে খান, কেউ বা খোসা-সহ। আর এই খোসা নিয়েই বহুদিনের প্রশ্ন, পেয়ারা খোসা সমেত খাওয়া ভাল, না কি এতে লুকিয়ে আছে ঝুঁকি?

সম্প্রতি এই নিয়েই মুখ খুলেছেন পুষ্টিবিদ দীপশিখা জৈন (Nutritionist Deepsikha Jain)। তাঁর বক্তব্যে বিষয়টা আরও পরিষ্কার হয়েছে। পেয়ারা যে অন্যতম স্বাস্থ্যকর ফল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কীভাবে খাওয়া হচ্ছে, সেটাই আসল কথা।

দীপশিখার মতে, খোসা-সহ পেয়ারা খেলে শরীর পায় অতিরিক্ত মাইক্রোনিউট্রিয়েন্ট (Micronutrients)। পটাশিয়াম (Potassium), জিঙ্ক (Zinc) এবং ভিটামিন সি (Vitamin C)-এই সব উপাদান পেয়ারার খোসাতেই বেশি থাকে। ফলে ত্বকের টেক্সচার ভাল হয়, সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিও চোখে পড়ে। বিশেষ করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-র ভূমিকা অনস্বীকার্য। একটি মাঝারি মাপের পেয়ারাই দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি-র চাহিদা মেটাতে পারে-জানাচ্ছে গবেষণা।

তবে এখানেই রয়েছে ‘কিন্তু’। যাঁদের ডায়াবেটিস (Diabetes) বা কোলেস্টেরল (High Cholesterol) রয়েছে, তাঁদের জন্য খোসা-সহ পেয়ারা আদৌ নিরাপদ নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, খোসা-সহ পেয়ারা খেলে রক্তে শর্করার মাত্রা (Blood Sugar Level) বাড়তে পারে এবং লিপিড প্রোফাইল (Lipid Profile) খারাপ হতে পারে। তাই এই দুই সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের জন্য খোসা ছাড়িয়ে পেয়ারা খাওয়াই শ্রেয়।

পেয়ারার আরেক বড় গুণ-ফাইবার (Dietary Fibre)। হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূরে রাখে। সেই কারণেই পেট পরিষ্কার রাখতে পেয়ারা বহু বাড়িতেই ভরসাযোগ্য নাম। ত্বকের যত্নেও পেয়ারা কার্যকর। লাইকোপিন (Lycopene) ও ভিটামিন এ (Vitamin A) ত্বকের বার্ধক্য ধীর করে, এনে দেয় স্বাভাবিক গ্লো।

হার্টের ক্ষেত্রে পেয়ারার জুড়ি মেলা ভার। পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম (Magnesium) রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ‘জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশনে’ (Journal of Clinical Nutrition) প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ কমে এবং লিপিড প্রোফাইলের উন্নতি হয়।

সব মিলিয়ে কথা একটাই, পেয়ারা খেতে হবে নিজের শরীর বুঝে। সুস্থ থাকলে খোসা-সহ, আর ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলে খোসা ছাড়িয়ে। যেভাবেই খান না কেন, শীতের ডায়েটে পেয়ারা থাকুক—এই নিয়ে দ্বিমত নেই।


```