Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Indigestion: বদহজমে 'ওষুধ' খেয়ে কোনও লাভ নেই, বিকল্প কী? বলে দিলেন ডক্টর বন্দ্যোপাধ্যায়

বদহজম হলে হজমের ওষুধ খেলেই কি সমস্যার সমাধান হয়? ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানালেন কেন বাজারচলতি ওষুধ কাজ করে না এবং বদহজমে আসল করণীয় কী।

Indigestion: বদহজমে 'ওষুধ' খেয়ে কোনও লাভ নেই, বিকল্প কী? বলে দিলেন ডক্টর বন্দ্যোপাধ্যায়

ছবি - দ্য ওয়াল

শেষ আপডেট: 22 December 2025 16:29

গার্গী দাস

শীতে প্রচুর অনুষ্ঠান থাকে, বাড়তি খাওয়া হয়েই যায়। যেমন সামনেই রয়েছে ক্রিস্টমাস বা বর্ষবরণ। এই সময়গুলোতে বাঙালির পেট পুজো ছাড়া চলে না। বদহজম হয়, যার জন্য ভূরি ভূরি ওষুধ খেয়ে ফেলেন অনেকে। চিকিৎসকের পরামর্শও অনেকে নেন না। দোকানে যান, ইউনিএনজাইম গোছের ওষুধ কিনে খেয়ে ফেলেন। এতে কি আদৌ লাভ হয়? হজম হয়ে যায় সবকিছু?

এই প্রশ্নগুলোরই উত্তর সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় দিলেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan Bandyopadhyay)। কোনও রাখঢাক না রেখে, একেবারে খুঁটিনাটি ভেঙে বুঝিয়ে দিলেন বদহজম মানে কী, হজম কীভাবে হয়, আর বাজারচলতি ‘হজমের ওষুধ’ আদৌ কাজ করে কি না।

হজম শুরু হয় মুখ থেকেই

ডঃ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, আমরা যখন কিছু চিবোতে শুরু করি, লালা বেরিয়ে তা হজমে সাহায্য করে। হজমের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তখনই। এরপর খাবার যায় পাকস্থলীতে (stomach), সেখানে আরও কিছুটা হজম হয়। তারপর ধাপে ধাপে খাবার পৌঁছয় অন্ত্রে (intestine)।

এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস (pancreas)। এখান থেকেই নির্দিষ্ট কিছু এনজাইম (digestive enzymes) বের হয়, যা খাবারকে ভেঙে হজম করিয়ে দেয়। অর্থাৎ, হজমের আসল কাজটা করে এই এনজাইমগুলিই।

বাজারচলতি ‘হজমের ওষুধ’ কেন কাজ করে না

চিকিৎসকের মতে, কোনও খাবার হজম করাতে যে পরিমাণ এনজাইম দরকার, তা সাধারণ হজমের ওষুধ বা সিরাপে পাওয়া যায় না, তার মানে সেগুলো কাজ করতে পারে না।

আসলে এই ওষুধগুলোর মধ্যে এমন কোনও কার্যকর এনজাইম নেই, যা সত্যিই খাবার হজম করাতে পারে। সোজা কথায়, এগুলো খেলে হয়তো মনে হবে কিছু খেলাম, একটু আরাম পেলাম, কিন্তু শরীরের ভিতরে বাস্তবে হজমের প্রক্রিয়ায় কোনও সাহায্য হয় না।

এফডিএ-র উল্লেখ

বিষয়টি বোঝাতে গিয়ে চিকিৎসক আমেরিকার এফডিএ-র উল্লেখ করেন। তারা পরিষ্কারভাবে জানিয়েছে,একটাই হজমের ওষুধ কাজ করে, যদি প্যানক্রিয়াটিক এক্সোফ্রিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যে হজমের এনজাইমগুলো বের হয়, এগুলোর তারতম্য হলে প্যানক্রিয়াটিক এনজাইমস প্রপার ডোজে দিলে তবে কাজ হয়।

প্যানক্রিয়াটিক এনজাইমসের দাম কত?

চিকিৎসক বলেন, 'একটা ২৫ হাজার ইউনিট দিনে ৩ বার করে আমাদের দিতে হয়। একেকটা ট্যাবলেট প্রায় ১০০ টাকার কাছাকাছি। সুতরাং সেই হজমের ওষুধ কেনা চাপের আর এটা অন্য বদহজমেও কাজ করবে না।'

তাই নিজের ইচ্ছেমতো এই ধরনের ওষুধ কেনা শুধু পকেটের ওপর চাপ নয়, একেবারেই অপ্রয়োজনীয়।

‘ওষুধ নয়, বিষুধ’

বদহজমের জন্য আমরা যে ওষুধগুলো দোকান থেকে কিনে খাই, সেগুলো আসলে ওষুধ নয়, বিষুধ। এগুলো খেলে মন ভাল থাকতে পারে, একটা মানসিক স্বস্তি আসে বলে মনে করেন চিকিৎসক। কিন্তু বাস্তবে হজমে কোনও কাজ করে না।

উল্লেখ করে দেন, আরেকটা খুব সাধারণ ভুল মানুষ করে থাকেন, হজমের ওষুধ ভেবে গ্যাস বা অম্বলের ওষুধ খেয়ে নেওয়া। অথচ অম্বল (acidity) নিজেই হজমের প্রক্রিয়ার অংশ। পাকস্থলীর অ্যাসিড খাবার ভাঙতে সাহায্য করে। তাই অকারণে অ্যাসিড কমিয়ে দিলে হজমের সমস্যা উল্টে বেড়ে যেতে পারে।

তাহলে বদহজম হলে কী করবেন?

এই প্রশ্ন তো আসবেই মনে। উত্তর আগেভাগেই দিয়ে দিয়েছেন ডঃ বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বদহজম হলে প্রথম কাজ-কিছুক্ষণ খাবার বন্ধ রাখা। একটা মিল স্কিপ করা। শরীরকে একটু বিশ্রাম দেওয়া। তার সঙ্গে প্রচুর জল খাওয়া।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এতে হজম নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই ওষুধে নয়, সময় আর যত্নেই সমস্যার সমাধান হয়।


```