Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আর বিভ্রান্তি নয়! সুস্থ থাকতে আপনার প্রতিদিন কত গ্রাম প্রোটিন প্রয়োজন?

সুস্থ শরীরের জন্য প্রতিদিন কতটা প্রোটিন খাওয়া জরুরি?

আর বিভ্রান্তি নয়! সুস্থ থাকতে আপনার প্রতিদিন কত গ্রাম প্রোটিন প্রয়োজন?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 December 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ শরীরের জন্য প্রোটিনের গুরুত্ব অপরিসীম। পেশি গঠন থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সব ক্ষেত্রেই প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিদিন ঠিক কতটা প্রোটিন খাওয়া প্রয়োজন, তা অনেকেরই স্পষ্ট জানা নেই। আসলে এই চাহিদা নির্ভর করে শরীরের ওজন, জীবনযাপন এবং শারীরিক লক্ষ্যের উপর।

সাধারণভাবে, দৈনিক প্রোটিনের চাহিদা হিসেব করতে শরীরের ওজনকে ০.৮ দিয়ে গুণ করতে হয়। এই হিসেব অনুযায়ী, যদি কারও ওজন ৬০ কেজি হয়, তবে তাঁর প্রতিদিন আদর্শ প্রোটিনের প্রয়োজন হবে ৬০ × ০.৮ = ৪৮ গ্রাম।

যাঁরা ওজন কমাতে চান, তাঁদের ক্ষেত্রে প্রোটিনের প্রয়োজন আরও একটু বেশি। সে ক্ষেত্রে শরীরের ওজনকে ১.২ থেকে ১.৫ দিয়ে গুণ করলে যত গ্রাম পাওয়া যাবে, ততটাই প্রোটিন প্রতিদিন খাওয়া উচিত।

আর যাঁরা মাসল গেইনের লক্ষ্যে কাজ করছেন, তাঁদের জন্য প্রোটিনের চাহিদা আরও বেশি। মাসল বাড়াতে চাইলে শরীরের ওজনকে ১.৬ থেকে ২ দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ যত কেজি ওজন, তার দেড় থেকে দুই গুণ প্রোটিন গ্রাম হিসেবে প্রয়োজন।

গর্ভাবস্থাকালীন সময়ে মহিলাদের শরীরে প্রোটিনের চাহিদা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এই সময় সাধারণ প্রয়োজনের সঙ্গে অতিরিক্ত ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন প্রতিদিন খাওয়া জরুরি।

সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলারা দৈনিক অন্তত ১৩ শতাংশ কম প্রোটিনজাত খাবার খান। এর ফলেই আমাদের দেশে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ মহিলা প্রোটিনের ঘাটতিতে ভোগেন। স্বাভাবিকভাবেই প্রোটিনের অভাবে মহিলাদের মধ্যে নানা শারীরিক সমস্যা পুরুষদের তুলনায় বেশি দেখা যায়।

চিকিৎসকদের মতে, ৩০ থেকে ৪০ বছর বয়সি মহিলাদের জন্য প্রোটিনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই বয়সে শরীরে নানা ধরনের পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে মেনোপজের দিকে এগোনোর কারণে হরমোনের ভারসাম্যে ওঠানামা হতে থাকে। মুড সুইংয়ের সমস্যা বাড়ে, অনেকের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। পাশাপাশি ভিটামিন ডি ও ভিটামিন বি-এর ঘাটতির সমস্যাও দেখা দেয়।

এই সমস্ত শারীরিক পরিবর্তন সামাল দিতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই বিশেষজ্ঞদের মতে, এই বয়সে মহিলাদের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ প্রোটিনজাত খাবার রাখা সবচেয়ে জরুরি।
 


```