Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

PCOS-এর উপসর্গ কমছেই না! এই ৩ ভেষজ চায়ের গুণেই হরমোনের ভারসাম্য ফিরবে, পরামর্শ পুষ্টিবিদের

শরীরকে 'হিল' করতে নানারকম হার্বাল টি বা ভেষজ চা হতে পারে অন্যতম সঠিক অপশন (Herbal tea for PCOS)।  ইনফ্লেমেশন কমাতে, পিরিয়ডের ব্যথা উপশমে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।

PCOS-এর উপসর্গ কমছেই না! এই ৩ ভেষজ চায়ের গুণেই হরমোনের ভারসাম্য ফিরবে, পরামর্শ পুষ্টিবিদের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 January 2026 16:38

দ্য ওয়াল ব্যুরো: পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) বা পিসিওএস নিয়ে ক্রমাগত লড়াই, মহিলাদের কাছে শারীরিক ও মানসিক - দু’দিক থেকেই ভীষণ ক্লান্তিকর। দীর্ঘদিন ধরে চলতে থাকা হরমোনের ভারসাম্যহীনতা (PCOS hormonal imbalance) আর শরীরের ভিতরে জমে থাকা ক্রনিক ইনফ্লেমেশন (PCOS chronic inflammation) প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাপকভাবে ব্যাহত করে। অনিয়মিত পিরিয়ড, তীব্র ক্র্যাম্প (period cramps) বা পেটে ব্যথা তো আছেই, তার পাশাপাশি ব্রন, চুল পড়ার মতো উপসর্গগুলির (PCOS symptoms) সঙ্গে লড়াই করতেই হয় বেশির ভাগ সময়।

বিশেষজ্ঞরা বলছেন, পিসিওএস-এর চিকিৎসায় নিয়মিত মেডিক্যাল কেয়ার (PCOS medical care) অত্যন্ত জরুরি। তবে তার পাশাপাশি অনেক মহিলাই শরীরকে ভিতর থেকে 'হিল' করতে প্রাকৃতিক উপায়ের দিকে ঝুঁকছেন (Natural remedies for PCOS)। সেই জায়গাতেই নানারকম হার্বাল টি বা ভেষজ চা হতে পারে অন্যতম সঠিক অপশন (Herbal tea for PCOS)। সঠিকভাবে ব্যবহার করলে এই চা-গুলি শরীরের ভিতরের ইনফ্লেমেশন কমাতে, পিরিয়ডের ব্যথা উপশমে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক (PCOS remedies) হতে পারে।

এই বিষয়ে তিনটি ভেষজ চায়ের কথা তুলে ধরেছেন পুষ্টিবিদ দীপশিখা জৈন। ২০২৫-এর ৯ ডিসেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দীপশিখা জানান, কীভাবে নির্দিষ্ট কিছু ভেষজ চা পিসিওএস তো বটেই, তার পাশাপাশি পিএমএস (PMS)-এর উপসর্গ কমাতে সাহায্য করতে পারে।

স্পিয়ারমিন্ট চা (Spearmint tea)

দীপশিখার মতে, হরমোনের ভারসাম্য ফেরাতে স্পিয়ারমিন্ট চা অত্যন্ত কার্যকর হতে পারে। বিশেষ করে যেসব মহিলাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি থাকে, তাঁদের ক্ষেত্রে এই চা উপকারী।

তিনি বলেন, “স্পিয়ারমিন্ট চা হরমোনের ভারসাম্য ফেরানোর ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে। নিয়মিত স্পিয়ারমিন্ট চা খেলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে পারে। এর ফলে ব্রন, চুল পড়া এবং পিএমএসের পাশাপাশি নানারকম হরমোনাল সমস্যার উপসর্গ কমতে পারে।”

কালোজিরের চা (Kalonji tea)

পিসিওএস-এর সঙ্গে শরীরের ভিতরে বাড়তে থাকা ইনফ্লেমেশনের সম্পর্ক রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এই ইনফ্লেমেশন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে কালোজিরে বা কালোঞ্জি চা। দীপশিখা ব্যাখ্যা করেন, “পিসিওএসের সমস্যায় শরীরে ইনফ্লেমেশন অনেকটাই বেশি থাকে। কালোঞ্জি সেই ক্ষেত্রে খুব ভাল অ্যান্টি-ইনফ্লেমেটরি। নিয়মিত কালোজিরের চা খেলে শরীরের ইনফ্লেমেশন কমতে পারে এবং পিসিওএস আরও ভালভাবে ম্যানেজ করা সম্ভব হয়।”

জোয়ান চা

পিরিয়ডের সময় তীব্র পেটব্যথা বা ক্র্যাম্প অনেক মহিলার কাছেই প্রতি মাসের সমস্যা। দীপশিখার মতে, এই ক্ষেত্রে জোয়ান চা উপকারী হতে পারে। তিনি জানান, “জোয়ান খেলে পিএমএসের সময় হওয়া ক্র্যাম্প কমতে পারে। এটা মাসল কনট্র্যাকশন কমিয়ে শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে।”

তবে, বিশেষজ্ঞদের শেষ কথা, এই ধরনের ভেষজ চা কোনওভাবেই চিকিৎসার বিকল্প নয়। তবে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি, সঠিক মাত্রায় এগুলি দৈনন্দিন রুটিনে রাখলে পিসিওএস-এর উপসর্গ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```