Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ওজন কমানো থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ, নানা রোগ সারাতে পারে ক্যাকটাস

অনেকেই হয়তো জানেন না এই কাঁটাযুক্ত গাছের কিছু অংশ খাওয়াও যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, স্বাস্থ্য উপকারিতা থাকলেও কোনও সমস্যার চিকিৎসায় সরাসরি ক্যাকটাস ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ওজন কমানো থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ, নানা রোগ সারাতে পারে ক্যাকটাস

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: ক্যাকটাস অনেকেই ঘরে বা অফিসে গাছ হিসেবে সাজিয়ে রাখে। জানেন কি স্বাস্থ্যরক্ষায় এর ভূমিকা বিরাট! একাধিক গবেষণা বলছে, ক্যাকটাসের নির্দিষ্ট কিছু প্রজাতি ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। ফলে তা শরীরের নানা সমস্যার উপশম করে।

বিশেষজ্ঞদের মতে, ক্যাকটাসে রয়েছে প্রচুর ভিটামিন এ, সি এবং ই, সঙ্গে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এ ছাড়াও এতে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয়, দু’রকম ফাইবারই। ফলে হজম প্রক্রিয়া উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য রোধ করতে এবং প্রিবায়োটিক হিসেবে অন্ত্রের স্বাস্থ্যে সহায়তা করে ক্যাকটাস।

হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী এই গাছ। নিয়মিত খেলে ব্যাড কোলেস্টেরল (LDL) কমে, রক্তনালিতে প্রদাহ হ্রাস হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

চিকিৎসকদের একাংশ বলছেন, যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্যও ক্যাকটাস কার্যকর। কারণ এটি কম ক্যালোরিযুক্ত এবং জলীয় উপাদানে ভরপুর, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে সহায়তা করে।

বেটালাইনস, ফ্ল্যাভোনয়েডস ও ভিটামিন সি-র মতো একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট ক্যাকটাসে পাওয়া যায়। এগুলি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, ত্বকের যত্নেও ক্যাকটাস সমান কার্যকর। এটি ত্বককে আর্দ্র ও পুষ্ট রাখে, বয়সের ছাপ কমায় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ক্যাকটাসে রয়েছে ডাইউরেটিক গুণ, যা শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের করে দেয়।

অনেকেই হয়তো জানেন না এই কাঁটাযুক্ত গাছের কিছু অংশ খাওয়াও যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, স্বাস্থ্য উপকারিতা থাকলেও কোনও সমস্যার চিকিৎসায় সরাসরি ক্যাকটাস ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সব ক্যাকটাস খাওয়ার উপযোগী নয়। তাই সঠিক প্রজাতি চিনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। আর কীভাবে খাবেন, কীভাবে খেলে উপকার পাবেন, তা জেনে নেওয়াও সমানভাবে দরকার।
 


```