Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এই গরমে পোষ্যদের যত্ন নিন, ওদের এখন কী কী খাওয়াবেন?

বাড়ির পোষ্যরাও খুব কষ্টে দিন কাটাচ্ছে এখন। তাই এই মারাত্মক গরমে নিজেদের স্বাস্থ্যের পাশাপাশি বাড়ির পোষ্যদের স্বাস্থ্যের কথাও চিন্তা করা প্রয়োজন।

এই গরমে পোষ্যদের যত্ন নিন, ওদের এখন কী কী খাওয়াবেন?

গরমে কেমন হবে পোষ্যদের ডায়েট।

শেষ আপডেট: 2 May 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরম বাড়ছে। তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। তাপদাহে নাভিশ্বাস উঠছে সকলের। এই প্রচন্ড গরমে আমাদের যেমন হাসফাঁস অবস্থা, তেমনই আমাদের বাড়ির পোষ্যরাও খুব কষ্টে দিন কাটাচ্ছে এখন। তাই এই মারাত্মক গরমে নিজেদের স্বাস্থ্যের পাশাপাশি বাড়ির পোষ্যদের স্বাস্থ্যের কথাও চিন্তা করা প্রয়োজন।

অনেকসময়ই দেখা যায় প্রবল গরমে পোষ্যরা খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। এছাড়াও গরমের তীব্রতায় মানুষের মতোই ডিহাইড্রেশনে ভুগছে পোষ্যরা। ফলে শরীরে জলের পরিমাণ কমে গিয়ে মারাত্মক অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে ওদেরও। এই বৃষ্টিহীন তপ্ত দিনে কী খেতে দেবেন ওদের? কী করে ওরা সুস্থ থাকবে? ওদের দৈনিক খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন করা প্রয়োজন?

দই
গরমে পোষ্যদের শরীর ঠান্ডা রাখা খুবই জরুরি। সে জন্য দই আদর্শ। এটি ন্যাচারাল প্রোবায়োটিক। এছাড়াও দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আপনার পোষ্যের পাকস্থলীর জন্যও উপকারি। এই গরমে ভাত বা রুটির সাথে দই মিশিয়ে ওদের খেতে দেওয়া যেতে পারে।

তরমুজ
প্রচন্ড গরমে পোষ্যদের তরমুজ দিতে পারেন। তরমুজের প্রায় ৯০ শতাংশই জল। এটি কুকুর, বেড়াল, পাখি সব ধরনের পোষ্যের জন্যই আদর্শ গ্রীষ্মকালীন ফল। তরমুজে ভরপুর পটাশিয়াম, ভিটামিন এ, বি৬ এবং সি থাকে। এটি পোষ্যের শরীরকে হাইড্রেটেড এবং ঠান্ডা রাখতে সাহায্য করবে। তবে পোষ্যকে তরমুজ দেওয়ার সময় অবশ্যই বীজগুলো ফেলে দেবেন।

শসা
শসা ভিটামিন ও মিনারেলে ভরপুর। দই এর সঙ্গে শসা মিশিয়ে তা আপনার পোষ্যদের দিতে পারেন। গরমের সময় শসা পোষ্যদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।

পাকা আম
যদিও আম উঠতে এখনও খানিক দেরি। তবে মিষ্টি রসালো পাকা আম গরমে পোষ্যদের জন্য দারুণ ভাল। আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি৬, সি, ই থাকে। এছাড়াও আম প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ঠাসা। ফলে ওদের অসুখ-বিসুখও দূরে থাকে।

ডাবের জল
ডাবের জল অন্যতম সেরা রিফ্রেশিং ড্রিঙ্কস। গরমে শরীরকে হাইড্রেট করে ও ঠান্ডা রাখে। পোষ্যের ক্ষেত্রেও ডাবের জল সমান কার্যকরী। ডাবের জল প্রাণীদের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ। ডাবের জলে প্রচুর পরিমাণ ইলেক্ট্রোলাইট, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন সি থাকে, যার ফলে গরমে পোষ্যদের শরীর হাইড্রেটেড থাকে ডাবের জল খেলে।


```