Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ফেস কমপ্রেশন ব্যান্ড নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়, মুখের শেপ কি সত্যিই বদলায়? জানালেন বিশেষজ্ঞরা

 স্থায়ী ফল চাইলে রেডিওফ্রিকোয়েন্সি, আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার টাইটেনিং বা ডার্মাল ফিলারসের মতো চিকিৎসা নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে। 

ফেস কমপ্রেশন ব্যান্ড নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়, মুখের শেপ কি সত্যিই বদলায়? জানালেন বিশেষজ্ঞরা

ফেস কমপ্রেশন ব্যান্ডের ট্রেন্ড

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 September 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: সুন্দর, টানটান মুখ আর তীক্ষ্ণ জ’লাইন- আজকাল প্রায় সকলেরই স্বপ্ন (Well-sculpted face)। তাই তো ফেসিয়াল যোগা, গুয়া শা, ফেসিয়াল কাপিং, এসব নিয়ে এত মাতামাতি। এবার এক নতুন ট্রেন্ড যোগ হয়েছে ফেসিয়াল কমপ্রেশন ব্যান্ড (Facial Compression Bands) বা ভি-লাইন লিফটিং ব্যান্ড। এগুলো মূলত ইলাস্টিক র‍্যাপ, যা চোয়াল আর গালের চারপাশে পরতে হয়। দাবি করা হচ্ছে, এগুলো মুখের ফোলা ভাব কমায়, ত্বক টাইট করে এবং জ’লাইন শার্প করতে সাহায্য করে। কিন্তু এগুলো কি সত্যিই কাজ করে?

বিশেষজ্ঞদের মত

এক ডার্মাটোলজিস্ট জানিয়েছেন, লিফটিং ব্যান্ড চাপ তৈরি করে সাময়িকভাবে ফোলা ভাব কমাতে সাহায্য করে। ত্বক কিছুটা টানটান দেখাতে পারে। তবে এই প্রভাব কয়েক ঘণ্টার বেশি থাকে না। কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এগুলো মুখের চর্বি কমায় বা স্থায়ীভাবে মুখের শেপ পাল্টায়।

বেঙ্গালুরুরও এক চিকিৎসকের মতে, এগুলো কেবল সাময়িক ফল দেয়। স্থায়ীভাবে মুখ টানটান করা বা ফেস লিফটের মতো ফল পাওয়া সম্ভব নয়।

ঝুঁকি এবং পার্শ্বপ্রতিক্রিয়া

বিশেষজ্ঞরা বলেছেন, ব্যান্ড খুব টাইট পরলে মাথাব্যথা, রক্ত চলাচলে সমস্যা, ত্বকে র‍্যাশ বা ব্রণ হতে পারে। অনেকক্ষণ পরলে চোয়াল বা কানে ব্যথা, অস্বস্তি বা ত্বক ঢিলে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। কম মানের ব্যান্ডে সমস্যা আরও বেশি হতে পারে।

কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, হালকা করে কম সময়ের জন্য ব্যবহার করলে ক্ষতি নেই। কিন্তু স্থায়ী ফলের জন্য স্কিন কেয়ারে কোলাজেন-বুস্টিং উপাদান (যেমন রেটিনল, ভিটামিন সি) ব্যবহার, নিয়মিত ফেসিয়াল যোগা, গুয়া শা বা লিম্ফ্যাটিক ম্যাসাজ অনেক বেশি কার্যকর।

তাঁরা আরও পরামর্শ দিয়েছেন, স্থায়ী ফল চাইলে রেডিওফ্রিকোয়েন্সি, আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার টাইটেনিং বা ডার্মাল ফিলারসের মতো চিকিৎসা নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে। এছাড়া পর্যাপ্ত জল পান, কম লবণ খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, এসবও মুখের ফোলা ভাব কমাতে সাহায্য করে।


```